International Chees Olympied 2020: India and Russia declared joint winners by FIDE

নিজস্ব প্রতিবেদন: অনলাইন FIDE দাবা অলিম্পিয়াডে যুগ্মবিজয়ী হল ভারত ও রাশিয়া।

রবিবার অলিম্পিয়াডের ফাইনালে ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে কিছুক্ষণের জন্য সার্ভার বসে যায়। এতে বেশ কিছুটা সময় নষ্ট হয় ভারতীয় দাবাড়ু নিহাল সারিন ও দিব্যা দেশমুখের। যে সময়ে নিহাল ও দিব্যার সংযোগ বিচ্ছিন্ন হয় যায় সেই সময় তাঁরা জেতার মতো পরিস্থিতিতে ছিলেন। কিন্তু চ্য়াম্পিয়ন ঘোষণা করা হয় রাশিয়াকে। এর পরেই FIDE-র কাছে আবেদন জানায় ভারত। তার পরেই ভারত ও রাশিয়াকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুনআচমকাই তৃণমূল ব্লক সভাপতির ‘আশ্রমে’ মুকুল রায়, জোর জল্পনা অনুব্রতর গড়ে

ফাইনালের প্রথম রাউন্ডে ৩-৩ এ ড্র করে ভারত। পরের রাউন্ডে ৪.৫-১.৫ পয়েন্টে ভারতকে হারায় রাশিয়া। এই রাউন্ডেই সারিন ও দেশমুখকে হারান রুশ দাবাড়ু আন্দ্রে সিপেনকো ও পোলিনা সুভোলোভা। রাউন্ডটি নিয়ে বিতর্ক তৈরি হয়ে সার্ভার বসে যাওয়ার কারণে।

উল্লেখ্য, এই প্রথম FIDE দাবা অলিম্পিয়াডের ফাইনালে পৌঁছায় ভারত ৷  এর আগে ২০১৪ সালে ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারত ।

আরও পড়ুন-রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৯,৭৮৫, জেনে নিন আপনার এলাকার পরিস্থিতি

ভারতীয় দলে ছিলেন, ক্য়াপ্টেন বিদিত গুজরাটি, বিশ্বনাথান আনন্দ, কোনেরু হাম্পি, ডি দ্বারিকা, আর প্রজ্ঞানন্দ, পি হরিকৃষ্ণ, নিহাল সারিন ও দিব্যা দেশমুখ। ফিডের কাছে আবেদন করার পর শেষপর্যন্ত ভারতকেও রাশিয়ার সঙ্গে বিজয়ী ঘোষণা করা হয়। টুইট করে জানান বিশ্বনাথান আনন্দ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Finance ministry advises banks not to levy charges on electronic transactions

Sun Aug 30 , 2020
Representative image NEW DELHI: The Union ministry of finance has advised all the banks not to collect any charges on transactions or payments made through electronic mode, the Central Board of Direct Taxes (CBDT) said in a statement on Sunday. According to the CBDT, some representations revealed that a few […]

Breaking News

Recent Posts