Mamata Banerjee’s government extends corona lockdown till September 30

রাজ্যে লকডাউন আর কতদিন

রাজ্যে লকডাউন আর কতদিন

রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিল। সোমবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, করোনা পরিস্থতিতে আরও একমাস বাড়ানো হচ্ছে লকডাউন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ লকডাউ চলবে।

মেট্রো রেল চলবে কবে থেকে

মেট্রো রেল চলবে কবে থেকে

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে মেট্রোরেল পরিষেবা শুরু হবে। তবে কেন্দ্রের নির্দেশমতো ৭ সেপ্টেম্বর থেকে চলবে না মেট্রো। কেননা ওইদিন রাজ্যের তরফে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে আগেই। তাই কলকাতায় মেট্রোরেল পরিষেবা একদিন পর অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে গ্রেড পদ্ধতিতে চালু হবে।

সম্পূর্ণ লকডাউন কবো কবে

সম্পূর্ণ লকডাউন কবো কবে

রাজ্য সরকারের তরফে আরও জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব ঘোষণা মতো ৭, ১১ ও ১২ সে্প্টেম্বর সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। এ বিষয়ে কেন্দ্রের নির্দেশ মানা হবে না। কারণ রাজ্যের তরফে আগেই ওই তিনদিন সম্পূর্ণ লকডাউন ডাকা হয়েছিল। তারপর কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, রাজ্য বাড়তি কোনও লকডাউন চাপিয়ে দিতে পারবে না।

কেন্দ্রের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ

কেন্দ্রের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফের একবার কড়া হয়েই জানিয়ে দিল, কেন্দ্রের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। পূর্ব ঘোষণামতো লকডাউন হবে। সম্পূর্ণ লকডাউনও হবে। তাই দেশের অন্য মেট্রো শহরে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হলেও, কলকাতায় হবে না। কলকাতায় মেট্রো চলবে ৮ সেপ্টেম্বর থেকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

NCB Registers Criminal Case Against Rhea Chakraborty As They Find A Link Between Her And Darknet |ডার্কনেট-এর সঙ্গে যোগ! রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের NCB-র

Mon Aug 31 , 2020
পরবর্তী খবর কঙ্গনার সঙ্গে কী করছেন সন্দীপ সিং? সুশান্তের ‘বন্ধুর’ সঙ্গে ভাইরাল অভিনেত্রীর ছবি Source link

You May Like

Breaking News

Recent Posts