Chris Gayle sparks controversy as he shoots for ad before quarantine in UAE বেপরোয়া! কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দুবাইয়ে বিতর্কে ক্রিস গেইল

নিজস্ব প্রতিবেদন: ক্রিস গেইল আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক! করোনার মাঝেই উসেইন বোল্টের বার্থ ডে পার্টিতে গিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়েছেন বোল্ট। এরপরেই  কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল গেইলের। ফলে আইপিএল খেলতে দুবাই পৌঁছে যান ইউনিভার্স বস। কিন্তু দুবাই পৌঁছে আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার কিংবা সাপোর্টা স্টাফ BCCI-এর ঠিক করে দেওয়া প্রটোকল অনুযায়ী ছয় দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু সে সব নিয়মকে তোয়াক্কা না করেই কিংস ইলেভেন পঞ্জাবের তারকা ক্রিকেটার দুবাই পৌঁছেই নাকি বিজ্ঞাপনের শুটিং করেছেন, বলে খবর।

অর্থাৎ করোনাকালে বিসিসিআই এসওপি-র এই নিয়ম ভেঙেছেন ক্রিস গেইল। দুবাই পৌঁছাবার পর তিনি দু দিন কোয়ারেন্টিনে ছিলেন। তার পরেই তিনি বিজ্ঞাপনের শুটিং করেছেন।  এমনকি সেই শুটিংয়ের ছবি পোস্ট করেছেন গেইল।

 

আইপিএল খেলতে গিয়ে কোয়ারেন্টিনের শর্ত পূরণ না করে গেইল শুটিং করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলে মনে করছে  ওয়াকিবহাল মহল। আর এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ ইতিমধ্যেই আইপিএল-এ করোনার থাবা। দুবাইয়ের চেন্নাই সুপার কিংস দলের দুই ক্রিকেটার এবং ১২ জন সাপোর্ট স্টাফ কোভিড পজিটিভ। এই উদ্বেগের মাঝে নিয়ম ভেঙে বিতর্ক তৈরি করলেন গেইল।

 

আরও পড়ুন – ‘দাদা’ তাড়াতাড়ি আউট হয়ে গেলে দরজা বন্ধ করে কাঁদতেন নাইট ক্রিকেটার!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পশ্চিমবঙ্গ ও কলকাতার ৩১ অগাস্টের আবহাওয়ার খবর, Weather report of Kolkata and West Bengal 31 August in Bengali

Mon Aug 31 , 2020
নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত একটি সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নতাপে পরিণত হয়ে পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব ভারতের হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপের সঙ্গী রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। […]

Breaking News

Recent Posts