Sushant Singh Rajput Death : Whose Car Took Rhea Chakraborty To The CBI Office?

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় তদন্ত শুরু হওয়ার পর থেকেই প্রায় গোটা দেশ জুড়ে সংবাদের শিরোনামে উঠে আসতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা থেকে শুরু করে, ডিআরডিও গেস্ট হাউসে হাজিরা, ক্যামেরার দিক থেকে মুখ সরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট জায়গায় হাজির হচ্ছেন রিয়া চক্রবর্তী। ইডি অফিসে ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে হাজির হলেও, ডিআরডিও গেস্ট হাউজে একাই হাজির হচ্ছেন রিয়া।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুতে যোগ! মাদক সরবারহকারী চিঙ্কু পাঠানকে খুঁজছে NCB

যে গাড়িতে করে মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউজে রিয়া চক্রবর্তী হাজির হচ্ছেন, তা অভিনেত্রীর নিজের নয়। রিপোর্টে প্রকাশ, রিয়া যে গাড়ি ব্যবহার করছেন, তা মিঠুন গোলের নামে রেজিস্টার করা। ২০১৪ সালে মিঠুন গোলের নামে রেজিস্টার করা হয়েছে এই গাড়ি। তবে কে এই মিঠুন গোলে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। শুধু তাই নয়, কেন রিয়া এই মিঠুন গোলের গাড়ি ব্যবহার করছেন এবং তাঁর সঙ্গে অভিনেত্রীর কীসের সম্পর্ক, সে বিষয়েও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : কঙ্গনার সঙ্গে কী করছেন সন্দীপ সিং? সুশান্তের ‘বন্ধুর’ সঙ্গে ভাইরাল অভিনেত্রীর ছবি

রিয়া যখন জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরে হাজির হন, সেই সময় তাঁর গাড়ি পার্ক করা ছিল সন্দীপ সিংয়ের বাড়ির সামনে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিপোর্টে প্রকাশ পায়, ইডর জিজ্ঞাসাবাদের জন্য যে গাড়ি ব্যবহার করছেন রিয়া এবং তাঁর ভাই সৌভিক, তার সঙ্গ মিল রয়েছে সন্দীপ সিংয়ের গাড়ির। তাহলে কি রিয়া চক্রবর্তী আগে থেকেই সন্দীপ সিংকে চিনতেন, এমন প্রশ্ন উঠছে। যদিও রিয়া স্পষ্ট দাবি করেছেন, তিনি চেনেন না সন্দীপ সিংকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

L&T gains 2% on successful divestment of its electrical and automation biz to Schneider Electric

Tue Sep 1 , 2020
Larsen & Toubro has completed its strategic divestment of their Electrical & Automation (L&T E&A) business to Schneider Electric, a global player in energy management and automation. On Tuesday, L&T stock gained by over 2% with an intraday high of Rs965.95 per piece on Sensex in the early deal. […]

Breaking News

Recent Posts