পরে আর একটি ট্যইটে মন্ত্রী জানান, বাড়ির পরিচারিকাও করোনাভাইরাসে (coronavirus) আক্রান্ত হয়েছেন। তাঁকেও একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সোমবার সকালেই মন্ত্রী সুধাকর জানিয়েছিলেন, তাঁর বাবার প্রচণ্ড জ্বর। সর্দিকাশিও রয়েছে। যে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত এপ্রিলে কর্নাটক মন্ত্রিসভার তিন সদস্য-সহ সুধাকরকেও কোভিড টেস্ট করাতে হয়েছিল। কন্নড় নিউজ চ্যানেলের করোনা আক্রান্ত এক ভিডিয়ো সাংবাদিকের সংস্পর্শে আসাতেই, নিয়মমাফিক টেস্ট করাতে হয়।
সোমবার সন্ধে পর্যন্ত কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৩৯৯। এর মধ্যে ১৪২ জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫,৭৩০ জন।
এদিকে., গোটা দেশে সোমবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ১৮৩। গত ২৪ ঘণ্টায় পজিটিভ ১৩,২,৭৩ জন। একই সময়কালে মৃত্যু হয়েছে ৩১২ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১৪ হাজার ১৫ জন।
