সমস্যার পাহাড়ে চেন্নাই; আমিরশাহি আইপিএল-এ নেই হরভজন সিং!

নিজস্ব প্রতিবেদন: আমিরশাহিতে আইপিএল শুরুর আগে সমস্যার পাহাড়ে চেন্নাই সুপার কিংস।  দলের দুই ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ১৩ জন করোনায় আক্রান্ত। ব্যক্তিগত কারণে আইপিএল না খেলে দুবাই ছেড়ে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না। এবার সম্ভবত আইপিএল-এ তারকা ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের সার্ভিস পাবেন না ক্যাপ্টেন কুল।

চিপকে চেন্নাই সুপার কিংসের পাঁচ দিনের স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেননি। মা অসুস্থ তাই দলের সঙ্গে দুবাই যাননি ভারতীয় স্পিনার। সিএসকে ম্যানেজমেন্টকে ভাজ্জি জানিয়ে দেন, দু’সপ্তাহ পরে তিনি দুবাইতে পৌঁছে যাবেন। কিন্তু জানা গিয়েছে, এখনও সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেননি ভাজ্জি। তিনি আদৌ দুবাই কবে যাচ্ছেন সে বিষয়ে কোনও ধারণাই নেই চেন্নাই ম্যানেজমেন্টের। তাই আপাতত হরভজন সিংকে ছাড়াই অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন স্টিফেন ফ্লেমিং- মহেন্দ্র ধোনিরা।

চেন্নাই দলের গুরুত্বপূর্ণ সদস্য হরভজন সিং। ২০১৮ সালের আইপিএল নিলামে দু কোটি টাকার বেশ প্রাইসে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়। গত মরশুমে সিএসকে-এর হয়ে ১১ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন ভাজ্জি।

আরও পড়ুন – বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাংলা-সহ ৬ রাজ্যের NEET-JEE পুনর্বিবেচনার আর্জির শুনানি শুক্রবার সুপ্রিম কোর্টে

Thu Sep 3 , 2020
গত ১৭ অগাস্ট মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার স্থগিতাদেশ বা বাতিলের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট।  Updated By: Sep 3, 2020, 08:12 PM IST Source link

Breaking News

Recent Posts