সুশান্ত কাণ্ডে নয়া মোড়, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ রিয়াকে গ্রেফতার করতে পারে CBI

নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আবারও দৃঢ় হচ্ছে মাদক যোগ। রিয়ার সঙ্গে দেখা হওয়ার কিছুদিন পর থেকেই অবস্থার অবনতি হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। সিবিআই তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 

জানা গিয়েছে, রিয়া চক্রবর্তী-সহ তাঁর গোটা পরিবারই মাদকাসক্ত ছিল। অন্যদিকে এও জানা যাচ্ছে, সুশান্তকে মাদকে নেশা ধরিয়েছিলেন রিয়াই। এমনকী সুশান্তের জন্য ভাই সৌভিককে দিয়ে বাড়িতে যথেষ্ট পরিমাণ মাদকদ্রব্যও মজুত রাখা হত। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ অ্যাঙ্গলের তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদের মধ্যে একজনের সঙ্গে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের যোগাযোগ ছিল বলে অভিযোগ। আগামিকাল জেরার জন্য রিয়ার ভাই সৌভিককে ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। CFSL এবং এইমসের দুজন সদস্যও উপস্থিত থাকবেন দফতরে।   

সূত্র মারফত খবর, মাদক যোগের কথা জেনে যাওয়া সুশান্তকে সাবধান করেন তাঁর দিদি। এমনকী রিয়ার থেকে দূরত্ব বজায় রাখারও পরামর্শ দেন সুশান্তকে। রিয়া এবং সুশান্তের দিদির মধ্যে বাড়তে থাকে তিক্ততা। এরপরই রিয়া সাফ জানিয়ে দেয়, পরিবার এবং তার মধ্যে যেকোনও একজনকেই বেছে নিতে হবে সুশান্তকে। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সুশান্তের। লাগাতার বোঝানো হলেও সে সময় কোনও কথা কানে নেননি সুশান্ত, অন্তত এমনটাই উঠে আসছে তদন্তে। 

আরও পড়ুন:  মাদক নিয়ে অনর্গল কথা, প্রকাশ্যে রিয়া-সৌভিকের ‘ড্রাগ চ্যাট’!

এদিকে সুশান্তের মৃত্যুর ঠিক পাঁচ দিন আগেই আত্মহত্যা করেন সুশান্তের আর এক প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। এই খবরে কার্যত ভেঙে পড়েন অভিনেতা। সূত্রের খবর, এর মাঝেই রিয়ার সঙ্গেও ঝামেলা হয় সুশান্তের। একসঙ্গে থাকলেও এরপর বাড়ি ছেড়ে চলে যায় রিয়া। অনুমান তারপরই  অতিরিক্ত মাত্রায় মাদক সেবন করতে শুরু করে সুশান্ত। সিবিআই-এর তদন্তে একথা স্পষ্ট যে, সুশান্তের সঙ্গেই থাকতেন রিয়া। তাঁর চলে যাওয়ায় কার্যত ভেঙে পড়েন।

প্রসঙ্গত, সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়ার দিল্লির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা ট্রান্সফারের প্রমাণ পায়নি সিবিআই। পাশাপাশি খুনেরও কোনও প্রমাণ মেলেনি। মাদকের প্রতি আসক্তি, পারিবারিক সমস্য়া এবং রিয়ার চলে যাওয়া সব মিলিয়েই গভীর অবসাদে চলে গিয়েছিল সুশান্ত। একাধিক সমস্যায় জর্জরিত হয়েই সে আত্মহত্যার  বেছে নেন বলে অনুমান সিবিআই-এর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

वित्‍त मंत्री ने सभी बैंक प्रमुखों से कहा, वित्‍तीय संकट में फंसे लोगों के कर्ज चुकाने में भी करें मदद

Thu Sep 3 , 2020
नई दिल्‍ली। वित्‍त मंत्री निर्मला सीतारमण ने सभी बैंक प्रमुखों से कहा कि वह जल्‍द से जल्‍द रिजॉल्‍युशन स्‍कीम को लागू करें। साथ ही कोरोना के चलते वित्‍तीय संकट में फंसे लोगों को बैंक के कर्ज चुकाने में भी मदद करें। सीतारमण ने वीडियो कांफ्रेंसिंग के जरिए गुरुवार को बैंको […]

Breaking News

Recent Posts