Tamil Nadu Factory Blast: তামিলনাড়ুর একটি আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫, আহত ১১ – Tamil Nadu: Explosion At Cracker Factory Kills 5

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ বিস্ফোরণ ঘটল তামিলনাড়ুর এক আতসবাজি কারখানায়। শুক্রবার কুড্ডালোরের একটি কারখানায় বিস্ফোরণ ঘটলে তাতে মারা গিয়েছেন পাঁচজন কর্মী। গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে, কুড্ডালোর জেলার কাট্টুমান্নারকোলি এলাকায় অবস্থিত ওই কারখানাটি। তবে এখনও পর্যন্ত বিস্তারিক কোনও খবর আসেনি। স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত আসছে…

প্রসঙ্গত, অগস্ট মাসে মহারাষ্ট্রের পালঘর জেলার একটি রাসায়নিক কারখানায় (explosion at a chemical factory) বিস্ফোরণের জেরে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিন জন। পালঘরের তারাপুর শিল্পাঞ্চলে (Tarapur Industrial area) ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় পালঘরের তারাপুর শিল্পাঞ্চলে নান্দোলিয়া অর্গ্যানিক কেমিক্যালের রিঅ্যাকটরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, কারখানার ৮ থেকে ১০ কিলোমিটার দূরেও এর অভিঘাত টের পাওয়া যায়।

অন্যদিকে, দক্ষিণ দিল্লির তিগরি এলাকায় এলপিজি সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১৪জন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছিল, বিস্ফোরণের জেরে রান্নার গ্য়াস লিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। কারও মৃত্যুর খবর নেই।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের কোখরাজ এলাকায় এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ হারান তিন মহিলা। আহত হন একাধিক।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Shilpa Shinde on Gangs Of Filmistaan: “Sunil Grover tried to take over the Entire Show” : Bollywood News

Fri Sep 4 , 2020
The cold war between two comic stars Sunil Grover and Shilpe Shinde intensifies as Ms. Shinde lashes out at Grover for trying to hog the limelight. “He is such a popular and fine comedian. But, a very poor team player. He tries to take over the show. That’s not how comedy works; comedy is a matter of give and take. Sunilji cares about no co-artiste. He has only three concerns while shooting: I, me and myself. As far […]

You May Like

Breaking News

Recent Posts