Jaya Ahsan starrer Shieladitya Moulik’s Next Film ‘Chheledhora’

নিজস্ব প্রতিবেদন : ‘সোয়েটার’, ‘হৃদপিণ্ড’-এর সাফল্যের পর পরিচালক শিলাদিত্য মৌলিক আনতে চলেছেন তাঁর তৃতীয় ছবি। শিলাদিত্য মৌলিকের তৃতীয় ছবির নাম ‘ছেলেধরা’। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। 

‘ছেলেধরা’তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক মহিলা। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির উপরই নিয়ে তৈরি হচ্ছে ‘ছেলেধরা’। 

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, ”ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে বিবর্তিত হবে। তাঁদের ব্যক্তিগত দুর্বলতার কথা তাঁরা কীভাবে বুঝতে পারবেন, সেগুলি এই ছবিতে দেখানো হবে।”

‘ছেলেধরা’তে জয়া আহসান ছাড়াও দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদারকে।

‘ছেলেধরা’র সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

শেষ মুহূর্তের গোলে জার্মানিকে আটকে দিল স্পেন

Fri Sep 4 , 2020
নিজস্ব প্রতিবেদন: উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচেই আটকে গেল জোয়াকিম লোর জার্মানি। শেষ মুহূর্তের গোলে জার্মানদের রুখে দিল স্প্যানিশরা। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা দুই দলের প্রথম সাক্ষাৎ ১-১ গোলে অমীমাংসীত থেকে গেল। বৃহস্পতিবার রাতে জার্মানির স্টুটগার্টে উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল যে জার্মানি এবং স্পেন। […]

Breaking News

Recent Posts