গতকাল সকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দেয় NCB-র একটি দল। অন্যদলটি স্যামুয়েলের বাড়িতে তল্লাশি চালায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিয়ার ভাই শৌভিক ও স্যামুয়েলকে নিয়ে যাওয়া হয় NCB-র অফিসে। প্রথমে আটক ও জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় দু’জনকে।
প্রসঙ্গত, রিয়ার এক হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই সুশান্তের মৃত্যুতে মাদক যোগের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। এরপরই বলিউড ও মুম্বইয়ের অভিজাত মহলে মাদক যোগের তদন্তে নামে NCB। এই তদন্তে শৌভিক ও স্যামুয়েল ছাড়াও আরও দু’জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন: ‘মুম্বইয়ে ফিরছি, কারোর বাবার সাহস থাকলে আটকে দেখান!’ চ্যালেঞ্জ কঙ্গনার
NCB-র তদন্তে কি বলিউডের কোনও বড় নাম উঠে আসবে? আপনাদের কী মত? মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।
এদিকে, সুশান্ত মামলায় শনিবার প্রয়াত অভিনেতার পারিবারিক বন্ধু স্মিতা পারিখ এবং আরও এক তরুণীর বয়ান রেকর্ড করেছে CBI। পাশাপাশি প্রয়াত অভিনেতার পরিচিত সন্দীপ সিং ও মহেশ শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।