
১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ
১০ কোটি টাকা ছিল ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডে। সেই টাকার পুরোটাই একটি বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভাটপাড়া পুরসভার প্রশাসক।

অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর
এই অভিযোগের ভিত্তিতে অর্জুন সিং, এবং প্রাক্তন চেয়ারম্যানের ( ভাইপো সৌরভ সিং) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। আরও অভিযোগ, সরকারি নিয়ম ভেঙে এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিল। এব্যাপারে তদন্ত করতে পুলিশ ইতিমধ্যেই ব্যাঙ্কের নথি যোগার করেছে বলে জানা গিয়েছে।

অর্জুনের বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ
এর আগে একটি সমবায় ব্যাঙ্কের টাকা নয়ছয় করার অভিযোগে অর্জুন সিং-এর বিরুদ্ধে তজন্ত শুরু হয়েছে। সেই অভিযোগে অর্জুন সিং-এর বাড়িতে তল্লাশিও চালানো হয়।

অর্জুন সিং-এর পেট্রোল পাম্পে গানা ইবির
বিজেপি সাংসদ অর্জুন সিং-এর পেট্রোল পাম্প রয়েছে শ্যামনগরে। শনিবার সেখানে হানা গিয়েছিল ইবির এবং গোয়েন্দা আধিকারিকরা। তেলে ভেজাল আছে কিনা, কাগজপত্র সঠিক আছে কিনা, তা খতিয়ে দেখেন এমনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা।