India successfully test fired HSTDV demonstrator vehicle with scranjet engine

নিজস্ব প্রতিবেদন: দেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে বড়সড় সাফল্য। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার পর ভারতের হাতে চলে এল এই প্রযুক্তি।

আরও পড়ুন-বারান্দায় পড়ে দেহ, বাবাকে খুন করে ঘরে বেঘোরে ঘুমাচ্ছে ছেলে!

সোমবার ওড়িশার বালাসোরের এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে ‘হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল’ বা  HSTDV-এর সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। এই ভেহিকেল-এ দেওয়া হয়েছে স্ক্র্যামজেট ইঞ্জিন। শব্দের থেকে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগবে এই প্রযুক্তি।

এনিয়ে ডিআরডিওকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডিআরডিওর তরফে জানানো হয়েছে, সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে সব চাহিদা পূরণ করবে এই প্রযুক্তি।

HSTDV প্রযুক্তির একটি বড় দিক হল এটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের গতি বাড়ানোর পাশাপাশি খুব কম খরচে রকেট উত্ক্ষেপণও করা যাবে। ক্ষেপণাস্ত্রের গতি অন্তত ৬ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই প্রযুক্তি।

আরও পড়ুনবিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম, ব্যাপক বোমাবাজি, অবাধে চলল ভাঙচুর

উল্লেখ্য, এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার হাতে রয়েছে এই প্রযুক্তি। প্রসঙ্গত ্যাম জেট ইঞ্জিনের উন্নত সংস্করণ হল স্ক্র্যামজেট ইঞ্জিন। এর সাহায্যে শব্দের থেকে বেশি গতি পাওয়া যেতে পারে।
  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিজেপিতে বিরাট ভাঙন! গত নির্বাচনের প্রার্থীর নেতৃত্বে তৃণমূলে যোগদান হিড়িক মহিলাবাহিনীর, Women workers about 5000 are joined in TMC in Howrah to break BJP before 2021

Mon Sep 7 , 2020
বিজেপি ছেড়ে পাঁচ হাজার কর্মী তৃণমূলে! হাওড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় পাঁচ হাজার কর্মী-সমর্থক। রবিবার সন্ধ্যায় এই দলবদলের অনুষ্ঠান হয় হাওড়া তৃণমূল সদর কার্যালয়ের সামনে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। […]

Breaking News

Recent Posts