Ppolice security has been deployed at Kangana Ranaut’s house in Manali

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের তরফে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে কঙ্গনা রানাউতকে। ফলে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কঙ্গনার মানালির বাড়ির সামনে মোতায়েন করা করা হচ্ছে সিআরপিএফ স্পেশাল টিম। কঙ্গনা রানাউত যাতে Y+ক্যাটাগরির নিরাপত্তা পান, সেদিকে নজর রেখেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হচ্ছে অভিনেত্রীর মানালির বাড়ি। কেন্দ্রের নির্দেশ মেনেই কঙ্গনার বাড়ির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে।

এসবের পাশাপাশি কঙ্গনা রানাউত, তাঁর দিদি রঙ্গোলি চান্দেল এবং অভিনেত্রীর পিএ-র কোভিড পরীক্ষা করানো হয় হিমাচল প্রদেশের সরকারের তরফে। ফলে সোমবার কঙ্গনার মানালির বাড়িতে হাজির হন সে রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্মীরা। মঙ্গলবার বিকেলের মধ্যে কঙ্গনা, রঙ্গোলি এবং অভিনেত্রীর ম্যানেজারের কোভিড রিপোর্ট পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন  : মানালি থেকে মুম্বইতে ফিরলেও ‘ঘরবন্দি’ থাকতে হবে কঙ্গনাকে?

অন্যদিকে ৯ সেপ্টেম্বর কঙ্গনা মানালি থেকে মুম্বইতে হাজির হলেও, আগামী ৭ দিন তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হবে। বিএমসির কমিশনারের তরফে জানানো হয়েছে ওই খবর। তবে নির্দিষ্ট নিয়ম মেনে কঙ্গনাকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়েছে কমিশনারের তরফে।

তবে কঙ্গনার মুম্বইয়ের অফিসে বিএমসির লোকেরা নিয়ম ভেঙে ঢুকে পড়েন এবং প্রতিবেশীদের হুমকি দিয়েছেন বলে সোমবার অভিযোগ করেন অভিনেত্রী। এমনকী, নিজের সোশ্য়াল হ্যান্ডেলে এ বিষয়ে একটি ভিডিয়োও শেয়ার করেন কঙ্গনা রানাউত। যা নিয়ে ফের মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিতর্ক শুরু হয়ে যায় মনিকর্ণিকা অভিনেত্রীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

The dilapidated building and wall collapsed in Patna's Albert Ekka Campus, one child died due to being buried under rubble, Brahma temple and Khwaja Moinuddin Chishti's shrine will open from today | पटना के अल्बर्ट एक्का कैंपस में जर्जर भवन और दीवार धराशायी, मलबे में दबने से एक बच्चे की मौत; ब्रह्मा मंदिर और ख्वाजा मोइनुद्दीन चिश्ती की दरगाह आज से खुलेगी

Mon Sep 7 , 2020
Hindi News National The Dilapidated Building And Wall Collapsed In Patna’s Albert Ekka Campus, One Child Died Due To Being Buried Under Rubble, Brahma Temple And Khwaja Moinuddin Chishti’s Shrine Will Open From Today 13 घंटे पहले कॉपी लिंक पटना के अल्बर्ट एक्का भवन कैंपस में जर्जर मकान की दीवार […]

Breaking News

Recent Posts