টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর NCB-র প্রশ্নবাণ থেকে মুক্তি পেলেন রিয়া

নিজস্ব প্রতিবেদন : সোমবার প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী। সোমবার টানা জিজ্ঞাসাবাদের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস ছাড়তে দেখা যায় অভিনেত্রীকে। তবে মঙ্গলবার ফের রিয়া চক্রবর্তীকে এনসিবির অফিসে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে পরপর ৩ দিন ধরে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।

আরও পড়ুন : বিষক্রিয়ার জেরেই মৃত্যু সুশান্তের? ভিসেরা পরীক্ষা এইমসের

রবিবার প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে। সোমবার এরপর ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় জেলেবি অভিনেত্রীকে। রবিবার,সোমবারের পর মঙ্গলবারও এনসিবির অফিসে হাজির হতে হবে রিয়া চক্রবর্তীকে। তবে সোমবারের জিজ্ঞাসাবাদে কী কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

দেখুন… 

 

এদিকে বিষক্রিয়ার জেরেই সুশান্তে মৃত্য়ু হয়েছে কি না, সে বিষয়ে এবার ভিসেরা পরীক্ষা করবেন এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসবে বলেই মনে করা হচ্ছে।

সোমবার রিয়া চক্রবর্তীর সঙ্গে বসিয়ে স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত রিয়ার সামনাসামনি বসিয়ে স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে সোমবার সকালে সুশান্তের হাউজ ম্যানেজার এবং রিয়া চক্রবর্তীর ভাইয়ের মেডিকেল টেস্ট করানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Mns Leader Vasant More Vandalises The Car Of An Official After An Ambulance Allegedly Couldn't Be Made Available To Take The Dead Body Of One Of His Relatives. - शव ले जाने के लिए समय पर नहीं पहुंची एम्बुलेंस, तो मनसे नेता ने चकनाचूर कर दी अधिकारी की कार

Tue Sep 8 , 2020
न्यूज डेस्क, अमर उजाला, पुणे Updated Tue, 08 Sep 2020 12:44 AM IST पढ़ें अमर उजाला ई-पेपर कहीं भी, कभी भी। *Yearly subscription for just ₹365 & To get 20% off, use code: 20OFF ख़बर सुनें ख़बर सुनें पुणे के अस्पताल में सोमवार को रिश्तेदार की कोरोना से मौत के […]

Breaking News

Recent Posts