Rakhi Sawant brutally trolled for her latest insensitive video claiming ‘Sushant Singh Rajput came in my dream’

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মত্যুর পর যখন শোকে মুহ্যমান প্রায় গোটা দেশ, সেই সময় প্রয়াত অভিনেতার নাম নিয়ে ভিডিয়ো শেয়ার করায় আক্রমণের মুখে পড়লেন রাখি সাওয়ান্ত।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যু বিচার চান, দাবি তুললেন অভিনেতা আজাজ খান

সুশান্তের মৃত্য়ুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন রাখি সাওয়ান্ত। যেখানে তিনি বলেন, সুশান্ত নাকি তাঁর স্বপ্নে হাজির হয়েছেন। স্বপ্নে হাজির হয়ে সুশান্ত বলেন, তিনি নাকি রাখি সন্তান হয়ে জন্ম নেবেন। সুশান্তের ভক্তরা যাতে মন খারাপ করে না থাকেন, সেই কথাও নাকি রাখিকে স্বপ্নের মধ্যে জানান প্রয়াত অভিনেতা।

আরও পড়ুন : ‘রহস্য চাপা পড়ে গিয়েছে তোমার সঙ্গেই’, সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন ভূমিকা

রাখির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর জোরদার আক্রমণের মুখে পড়েন অভিনেত্রী। একজন সুপারস্টারকে নিয়ে কীভাবে রাখি এই ধরনের মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। রাখিকে লাজলজ্জাহীন বলেও আক্রমণ করতে শুরু করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, এইসব কারণের জন্যই রাখি সাওয়ান্ত সবার কাছে গালিগালাজ শোনেন। তবে আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি টেলিভিশনের ড্রামা কুইন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কোয়ারেন্টিন শেষে প্রস্তুতি ম্যাচ খেলতেও নেমে পড়ল ক্যারিবিয়ানরা

Wed Jun 24 , 2020
মঙ্গলবারই সরকারিভাবে কোয়ারেন্টিন শেষ হয় জেসন হোল্ডারদের। আর তার পরেই অনুশীলনও শুরু করে দিয়েছেন কেমার রোচরা। Source link

Breaking News

Recent Posts