কঙ্গনার অফিসে বিএমসির রেইড, মনিকর্নিকা ফিল্মস ভেঙে দেওয়ার হুমকি!

নিজস্ব প্রতিবেদন: কঙ্গনার সঙ্গে শিবসেনার তরজা অব্যাহত। এবার তাঁর মনিকর্নিকা ফিল্মসের অফিসে রেইড করল বিএমসি। এমনকী টুইটে অভিনেত্রী জানিয়েছেন তাঁর অফিস ভেঙে ফেলার হুমকিও পেয়েছেন তিনি।

শিবসেনার সঙ্গে বিতর্কে জড়ানোর পর কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছিলেন “কুইন”। আজ সকালেই Y ক্যাটেগরির নিরাপত্তা পান কঙ্গনা রানাওয়াত। তার জন্য টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান কঙ্গনা। ঠিক তার পরপরই মুম্বইয়ে কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিসে বিএমসি-র রেইড।

 

কঙ্গনা জানিয়েছেন, পনেরো বছর ধরে কাজ করে তিনি এই অফিস গড়ে তুলেছেন। তাঁর প্রতিবেশীদেরও ভয় দেখানো হয়েছে বলে অভিনেত্রী অভিযোগ করেছেন। টুইটে লিখেছেন, তাঁর এই অফিস ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, অফিসের যাবতীয় আইনি কাগজপত্র তাঁর কাছে আছে। এটা কেবলই মুম্বই পুলিস ও শিবসেনার ব্যক্তিগত প্রতিহিংসা।

গতকালই সঞ্জয় রাউতের “হারামখোর” শব্দের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিলেন কঙ্গনা। যেখানে কঙ্গনা প্রশ্ন তুলেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মানসিকতায়। তারপরই মুম্বইয়ে আসার কথা জানিয়েছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Actress Kangana Ranaut can be quarantined as soon as she comes to Mumbai, can get a discount on showing return tickets | शिवसेना ने कंगना रनोट के खिलाफ राजद्रोह का केस दर्ज करने की मांग की; मुंबई पहुंचते ही क्वारैंटाइन की जा सकती हैं

Tue Sep 8 , 2020
Hindi News Local Maharashtra Actress Kangana Ranaut Can Be Quarantined As Soon As She Comes To Mumbai, Can Get A Discount On Showing Return Tickets मुंबई35 मिनट पहले कॉपी लिंक कंगना ने मुंबई की तुलना पाकिस्तान के कब्जे वाले कश्मीर से की थी। उसके बाद से शिवसेना लगातार निशाना साध […]

Breaking News

Recent Posts