Report । অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলবেন যুবরাজ সিং!

নিজস্ব প্রতিবেদন: হরমনপ্রীত কৌর ,স্মৃতি মান্ধানার পর এবার কি অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে ভারতের যুবরাজ সিংকে? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে নজর কেড়েছিলেন যুবি। এবার বিগ ব্যাশে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ২০১১ বিশ্বকাপের সেরা অলরাউন্ডার।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়মে সাধারণভাবে বাইরের দেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন না ভারতীয় ক্রিকেটাররা। এমনকি অবসর নেওয়ার পরেও বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট লাগে বিদেশের লিগে খেলার জন্য। টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। এরপর দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যেতে পারে ভারতীয় তারকা যুবরাজ সিংকে। অস্ট্রেলিয়ার দৈনিক সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, যে যুবরাজ এই লিগে খেলতে আগ্রহী।

ভারতীয় মহিলা ক্রিকেটাররা ওমেন্স বিগ ব্যাশ লিগে খেললেও এখন পর্যন্ত কোনও পুরুষ ভারতীয় ক্রিকেটার বিগ ব্যাশ লিগে খেলেননি। এবার হয়তো সেই খরা কাটতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত বছর বিসিসিআই-এর অনুমতি নিয়ে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিখেছিলেন যুবরাজ সিং। যুবি যে বিগ ব্যাশ লিগে খেলতে আগ্রহী সেটা জানিয়েছেন তাঁর ম্যানেজার জেসন ওয়ার্নার।

কিন্তু যুবরাজ হঠাৎ কেন বিগ ব্যাশ লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন? অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেন ওয়াটসন, ভারতীয় ক্রিকেটারদের বিগ ব্যাশ লিগে খেলানোর আগ্রহ দেখিয়েছিলেন। এতদিন বিগ ব্যাশ লিগ হয়েছে ভারতীয় ক্রিকেটারদের ছাড়াই। তবে এবার থেকে অন্যরকম হোক সেটাই চাইছেন তাঁরা। এমনকি ওয়াটসনের আশা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা জুড়ে গেলে তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। সূত্রের খবর বিগ ব্যাশের কোনও ফ্র্যাঞ্চাইজি দল নাকি এখনও যুবিকে নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেনি।

আরও পড়ুন- করোনা থাক বা না থাক, আগামী বছর টোকিও অলিম্পিক হবেই!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Dues payment in 10 years not enough to aid VIL; expect market gains for Airtel, Jio: Fitch

Tue Sep 8 , 2020
NEW DELHI: The Supreme Court’s decision to allow telcos to pay outstanding dues over 10 years will not be enough to help Vodafone Idea to stabilise its position, while Jio and Airtel are expected to strengthen their market shares through subscriber gains, Fitch Ratings has said. It further said another […]

Breaking News

Recent Posts