প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আশা করছি, এবারই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ টিভিতে IPL দেখবেন।’ তাঁর আশা TRP রেকর্ড করবে আসন্ন IPL টুর্নামেন্ট। করোনা পরিস্থিতিতে IPL আয়োজনের যুক্তি হিসেবে তিনি জানান, অতিমারীর বিরুদ্ধেও ঘুরে দাঁড়ানো জরুরি বোঝাতেই IPL-এর আয়োজন। তাঁর কথায়, ‘সব স্বাভাবিক হবে, এই ধারণা জরুরি।’
আরও পড়ুন: ৬০ বলে ২০০ করতে পারে রাসেল!
IPL সময়সূচি
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে IPL। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচ খেলবে CSK ও MI, দেখুন IPL 2020-র সম্পূর্ণ ক্রীড়াসূচি
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
