Raveena Tandon on Sushant Singh Rajput death case: #JusticeForSSR shouldn’t be diluted

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্প্রতি নতুন মোড় নিয়েছে। রিয়া চক্রবর্তীর গ্রেফতার থেকে কঙ্গনা বিতর্ক। সুশান্ত মৃত্যু থেকে যেন বিষয়টা ক্রমাগত অন্য়দিকে ঘুরে যাচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। 

বুধবার BMC-র তরফে কঙ্গনার অফিস ভাঙার বিষটি নিয়ে শোরগোল পড়ে যায়। এরপরই রবিনা টুইটে লেখেন, ”নিষ্পেষণ, ধ্বংস, মারামারি, যা কিছুই ঘটছে দুঃখিত। দুই মহিলা, দুই পক্ষ। তাঁরা নোংরা রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছেন না তো? খুন, স্বজনপোষণ, আত্মহত্যা, পরিবারের শোক, মানসিক স্বাস্থ্য়, মাফিয়া, গৃহবিবাদ, পুলিস, সাংবাদিকতা, রাজনীতি, মাদক, সিনেমা, কোনও কিছুর জন্যই সুশান্তের বিচারের বিষয়টি শিথিল হয়ে যাওয়া ঠিক নয়।”

আরও একটি টুইটে রবিনা লিখেছেন, ”যা কিছুই ঘটেছে আমি তাকে ঘৃণা করি। আমি বিশ্বাস করি আইন আইনের পথ ধরবে। বিশ্বাস করি ন্য়ায় বিচারের, সত্য়ের জয় হবে। কোনও রাজনৈতিক প্রচার বা কাদা ছোড়াছুড়ি অংশ হতে চাই না।”

মঙ্গলবার টুইটারে রবিনা লিখেছিলেন, ”মাদক একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। শিকড় থেকে এই বিষয়টি উপড়ে ফেলা উচিত। শুধু বলিউড নয়, সমস্তক্ষেত্র থেকে এটাকে সরিয়ে ফেলা উচিত। কলেজ, রাজনীতি, পার্টি, হোটেল সবকিছু থেকেই এটাকে বের করে ফেলা উচিত। সুশান্তের মৃত্যুর পর মানুষের জেগে ওঠা উচিত।”

প্রসঙ্গত, সুশান্তের মামলায়, মাদককাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে।, আদালতে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। বুধবার রিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় সেশন কোর্ট। আগামিকাল বিশেষ আদালতে রিয়ার দ্বিতীয় জামিনের আবেদনের শুনানি রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Masks Make Talking Even Tougher for People Who Stutter

Thu Sep 10 , 2020
WEDNESDAY, Sept. 9, 2020 (HealthDay News) Face masks may be invaluable in the fight against COVID-19, but they can make it difficult for people who stutter to communicate with others. About 3 million people in the United States stutter, according to the American Speech-Language-Hearing Association (ASHA). The use of face […]

Breaking News

Recent Posts