PCB CEO । ঠিক সময়েই এশিয়া কাপ হবে, জানিয়ে দিল পিসিবি

নিজস্ব প্রতিবেদন:  করোনা ভাইরাসের কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। একই অবস্থা এশিয়া কাপ নিয়েও।  কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে পূর্ব নির্ধারিত সময়েই অর্থাত্ সেপ্টেম্বর মাসেই এশিয়া কাপ হবে বলে জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান।  

করাচিতে এক সাংবাদিক সম্মেলনে পাক ক্রিকেট বোর্ডের সিইও জানান, ” ঠিক সময়েই হবে এশিয়া কাপ। ইংল্যান্ড সফর সেরে ২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এরপরেই সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি।”

 

পাশাপাশি ওয়াসিম খান আরও একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন এশিয়া কাপের আয়োজক নিয়ে।  এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের খেলতে আপত্তির কথা জানিয়েছে বিসিসিআই। তাই নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়েছে।  ওয়াসিম খান বলেন, “বেশ কিছু বিষয় রয়েছে যে গুলি হয়তো সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাবে। শ্রীলঙ্কায় করোনা ভাইরাস ছড়ায় নি সেভাবে। সেখানে যদি নাও হয় আরব আমিরশাহি তৈরি আছে।” অর্থাত্ পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের আশা একপ্রকার ছেড়ে দিয়েছে পিসিবি, সেটা ওয়াসিম খানের কথাতেই ইঙ্গিত মিলছে।   

আরও পড়ুন –সৌরভকে সরিয়ে কেকেআর অধিনায়ক গম্ভীরকে কী বলেছিলেন কিং খান? 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সামাজিক দূরত্ব শিকেয় তুলে স্টেশনে ভিড় শ'য়ে শ'য়ে শ্রমিকের, বিজেপি সাংসদ বলছেন 'হতেই পারে'

Wed Jun 24 , 2020
যখন সারা দেশে হুহু করে ছড়িয়ে পড়ছে নোভেল করোনাভাইরাস। রোজ রেকর্ড সংক্রমণের খবর মিলছে, তখন কি সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা লড়াই কাম্য নয়? প্রশ্ন থেকেই যাচ্ছে। Updated By: Jun 24, 2020, 04:54 PM IST Source link

Breaking News

Recent Posts