Salman Khan-Katrina Kaif’s Tiger 3 To Be The Most EXPENSIVE Hindi Film Ever?

 নিজস্ব প্রতিবেদন : এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়-এর পর আসছে টাইগার থ্রি। নাম এখনও ঠিক করা না হলেও, সলমন-ক্যাটরিনার জুটিই ফের টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। যশরাজ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেই টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন সলমন-ক্যাটরিনা। শুধু তাই নয়, বলিউডে এ যাবত পর্যন্ত যত সিনেমা হয়েছে, খরচের বহরে সেই সব সিনেমাকে ছাড়িয়ে যাবে টাইগার থ্রি। পাওয়া যাচ্ছে এমন খবর।

আরও পড়ুন : হিট অ্যান্ড রানের স্মৃতি, ‘আর কতজনকে চাপা দেবেন’? আক্রমণ সলমনকে

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, টাইগার থ্রি নাকি ইতিহাস তৈরি করতে চলেছে। ওই সিনেমা তৈরি করতে ৩৫০ কোটি খরচ হবে। যার মধ্যে সিনেমা তৈরিতে খরচ হবে ২০০-২২৫ কোটি। যে কোনও হিন্দি সিনেমা তৈরিতে এই বিপুল খরচ প্রথমবার। প্রমোশন, প্রচার-সহ বিভিন্ন কাজে খরচ হবে ২০-২৫ কোটি। সলমন পারিশ্রমিক নেবেন ১০০ কোটি। সবকিছু মিলিয়ে ৩৫০ কোটি খরচ হবে টাইগার থ্রি তৈরিতে। পাওয়া যাচ্ছে এমন খবর। প্রসঙ্গত টাইগার জিন্দা হ্যায় ব্যবসা করেছিল ৪০০ কোটির।

আরও পড়ুন : কঙ্গনা রানাউতকে খুন করতে পারে দাউদের ডি কোম্পানি?

বর্তমানে সলমন ব্যস্ত বিগ বস ১৪-র শ্যুটিংয়ে। অন্যদিকে ক্যাটরিনা আপাতত বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ, নিজেদের সম্পর্ক নিয়ে কাউকেই প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Further fiscal stimulus warranted in India: IMF

Thu Sep 10 , 2020
WASHINGTON: The International Monetary Fund (IMF) on Thursday said that there is a need for another stimulus, especially expenditures on health, food and income support for vulnerable households, and support for businesses in view of the COVID-19 pandemic. Gerry Rice, director of communications department at the IMF, told reporters at […]

Breaking News

Recent Posts