SC ordered states to fix ambulance fare

নিজস্ব প্রতিবেদন : অ্যাম্বুলেনন্সের ভাড়া গুনতে গিয়ে হিমশিম রোগীর পরিবার। অঙ্কটা কোথাও লাখও ছুঁয়েছে। এই পরিস্থিতিতে রোগীর পরিবারের অ্যাম্বুলেন্স হয়রানি কমাতে রাজ্য সরকারগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সমস্ত রাজ্য সরকারকে অ্যাম্বুল্যান্সের ভাড়া নির্দিষ্ট করে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ।

এদিন শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলে, বিভিন্ন রাজ্যগুলো যেভাবে অ্যাম্বুলেন্সের জন্য টাকা নিচ্ছে, সেটা হওয়া উচিত নয়। তাই রাজ্য সরকারগুলিকে অ্যাম্বুলেন্সের ভাড়া বেধে দিতে হবে। পাশাপাশি সব জায়গায় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স যাতে থাকে, তা নির্দিষ্ট করতে হবে। শীর্ষ আদালত আরও বলে, প্রতিটি জেলায় কোভিড রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, যাতে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্স থাকে, তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে হবে।

এদিন সুপ্রিম কোর্ট বেশ কড়া ভাষায় রাজ্যগুলিকে করোনা সম্পর্কিত কেন্দ্রের সমস্ত গাইডলাইন মেনে চলার কথা বলে। প্রসঙ্গত বহু ক্ষেত্রেই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছিল। কোথাও অ্যাম্বুলেন্স পেতে অসুবিধা, কোথাওবা অ্যাম্বুলেন্সের আকাশছোঁয়া ভাড়া, এই নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছিল রোগীর পরিবারকে। এবার সেই নিয়েই রাজ্যগুলিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন, আয়ুষ্মান ভারত রূপায়ন হয়নি কেন? বাংলা-সহ ৪ রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Rajnish Kumar, BFSI News, ET BFSI

Fri Sep 11 , 2020
SBI YONO has a valuation of around $40-50 billion, said State Bank of India‘s Chairman Rajnish Kumar, adding that that YONO is the biggest start-up by a legacy bank. “The only thing is that because it is sitting in the bank, it does not get reflected in the valuations. If […]

Breaking News

Recent Posts