“বুকের ভিতর হাহাকার করে,” মজাদার বাংলা বলে ভাইরাল কানাডার যুবক

নিজস্ব প্রতিবেদন : বোরজা ইয়াঙ্কি। নামটা শুনলে সবাই হয় তো বুঝবেন না। কিন্তু, তাঁর ছবিটা দেখালেই কিন্তু অনেকেই চিনে যাবেন। বিশেষত অল্পবয়সী নেটিজেনদের মধ্যে এখন ফেসবুকে বেশ জনপ্রিয় বোরজার।

মূলত হাসিভরা মুখের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বোরজা। এক গাল হাসি নিয়ে কোনও মজার কথা বলেন বিভিন্ন ভিডিয়োতে। আর তাতেই মশগুল নেট দুনিয়া। 

ইদানিং এই অল্পবয়সী ইউটিউবারের নতুন করে জনপ্রিয়তা তুঙ্গে বাঙালি নেটিজেনদের মধ্যে। আর তা হবে নাই বা কেন? এবার যে সেই মজাদার বাচনভঙ্গিতেই বাংলা বলছেন বোরজা!

বোরজার বাংলা বলার ভিডিয়ো দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা। কখনও তাঁকে বলতে শোনা যাচ্ছে ফুচকার মতো কোনও খাবারের নাম।

আবার কখনও তাঁকে মাহফুজুর রহমানের গভীর আবেগময়ী লাইনও বলতে দেখা যাচ্ছে হাসিমুখে, মজাদার ভঙ্গিতেই। আর তাতেই মজেছে জেন ওয়াই থেকে জেন এক্স। 

চলতি সপ্তাহে বোরজার এমনই এক বাংলা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছে ফেসবুকে। বুধবার পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভিউ হয়েছে ভিডিয়োটিতে। শেয়ারের সংখ্যা জানেন? ৫৪ হাজার। তার সঙ্গে ১৫ হাজার কমেন্ট। বলাই বাহুল্য বেশিরভাগই বাঙালি। অনেকেই বিভিন্ন প্রবাদবাক্য বলে শোনানোর জন্য অনুরোধের আসর বসিয়েছেন কমেন্ট সেকশনে। 

কানাডাবাসী বোরজা বাংলা জানলেন কী করে? অনেকেই এই প্রশ্ন করতে থাকেন। পরে অবশ্য জানা যায় তাঁর পরিচিত এক প্রবাসী বাংলাদেশী যুবকই তাঁকে টুকটাক বাংলা শেখাচ্ছেন। আর তাতেই বেশ মজা পেয়েছেন বোরজা।

আরও পড়ুন : ঘাপটি মেরে ছিল রান্নাঘরে , টর্চের আলো পড়তেই বিকট ফোঁসের আওয়াজ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Drug Might Relieve Low Back Pain in Whole New Way

Wed Jun 24 , 2020
By Steven ReinbergHealthDay Reporter MONDAY, June 22, 2020 (HealthDay News) — A new nonopioid pain reliever could be welcome news for people who have difficult-to-treat back pain. Tanezumab is what’s called a monoclonal antibody. And it might offer extended relief from chronic lower back pain, a large, new study finds. […]

Breaking News

Recent Posts