Twinkle on Rhea Chakraborty: ‘ভয়ানক মিডিয়া ট্রায়ালের শিকার রিয়া, যেন ম্যাজিক শো চলছে মেয়েদের কেটে আধা করে ফেলার!’ – twinkle khanna is the latest bollywood celebrity to slam the ongoing media trial of sushant singh rajput’s girlfriend rhea chakraborty

হাইলাইটস

  • যেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে ‘মেয়েদের কেটে অর্ধেক করে দেওয়া হয়’ বিনোদনের জন্য।
  • পুরুষতন্ত্র নিপাত যাক– লেখা টি-শার্ট পরে গ্রেফতারি বরণ করেছেন রিয়া, তা নিয়েও মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় একাংশ তাঁকে তীব্র আক্রমণ করেছে।
  • এদিন টাইমস অফ ইন্ডিয়া-র জন্য লেখা কলামে রিয়া প্রসঙ্গে নিজের মনের কথা লিখেছেন টুইঙ্কল খান্না।

এই সময় বিনোদন ডেস্ক: অভিনেত্রী থেকে লেখিকা টুইঙ্কল খান্না সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন। তাঁর নজরে, রিয়া মিডিয়া ট্রায়াল অর্থাৎ সংবাদমাধ্যমের জোর করে দোষী আরোপিত করার চক্রের শিকার। রিয়া চক্রবর্তীকে কিছুদিন আগেই নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) গ্রেফতার করেছে। রিয়ার বিরুদ্ধে ড্রাগ কারবার এবং সুশান্তকে ড্রাগ দেওয়ার অভিযোগ রয়েছে। দ্য ‘মিসেস ফানি বোনস’ অর্থাৎ যে নামে টুইঙ্কল লেখেন, তুলনা করেছেন মিডিয়া ট্রায়ালের সঙ্গে ম্যাজিক শো-এর। যেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে ‘মেয়েদের কেটে অর্ধেক করে দেওয়া হয়’ বিনোদনের জন্য।

সুশান্ত সিং রাজপুতের গত ১৪ জুন মৃত্যুর পর থেকেই ভয়ানক ট্রোলিংয়ের শিকার রিয়া চক্রবর্তী। এনসিবি অফিসের বাইরে রিয়াকে রীতিমতো হেনস্থার শিকার হতে হয় তদন্তের সময়। মিডিয়ার লোকেরা তাঁকে ঘিরে ধরেছিল তেমন ভিডিয়ো সামনে আসে। পুরুষতন্ত্র নিপাত যাক– লেখা টি-শার্ট পরে গ্রেফতারি বরণ করেছেন রিয়া, তা নিয়েও মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় একাংশ তাঁকে তীব্র আক্রমণ করেছে।

এদিন টাইমস অফ ইন্ডিয়া-র জন্য লেখা কলামে রিয়া প্রসঙ্গে নিজের মনের কথা লিখেছেন টুইঙ্কল খান্না। তাঁর মতে, ভয়ানক মিডিয়া ট্রায়াল ও রাজনীতির শিকার রিয়া। তাঁকে গোল্ড ডিগার থেকে খুনি নানা অপবাদ দেওয়া হলেও এখনও কিছু প্রমাণ হয়নি। শুধু ৫৯ গ্রাম গাঁজা কেনার অভিযোগ প্রমাণ হয়েছে রিয়ার বিরুদ্ধে। সে কারণে তাঁকে জেলে থাকতে হচ্ছে। কিছুদিন আগে রিয়ার হয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী-গায়িকা শিবানি ডান্ডেকর। তাপসী পান্নু, রিচা চাড্ডা, অনুরাগ কাশ্যপও রিয়াকে সমর্থন জানিয়েছেন।

রিয়াও অভিযোগ করেছিলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আদালতের রায় বেরোনর আগেই তাঁকে দোষী তকমা দেওয়া হচ্ছে মিডিয়া ট্রায়ালে। তাঁকে নিয়ে অকারণে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তার বেশির ভাগেই শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ রিয়ার। এই অভিযোগের ভিত্তিতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন। সেখানে হলফনামায় লেখা হয়েছিল, ‘রাজনৈতিক স্বার্থচরিতার্থ করার জন্য বলির পাঁঠা করা হচ্ছে রিয়াকে।’

আরও পড়ুন: কঙ্গনা: কেন চুপ বলিউড? অক্ষয় কুমারকে কাঠগড়ায় তুলে প্রশ্ন শিব সেনার

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Powered by RIL, valuation of four of top 10 firms soars by Rs 3 lakh cr

Sun Sep 13 , 2020
NEW DELHI: Four of the 10 most valued Indian firms added Rs 3,01,847.99 crore to their market capitalisation last week, led by Reliance Industries which surpassed the Rs 15 lakh crore mark in valuation. The country’s most valued firm, RIL, added a whopping Rs 2,51,067.2 crore to its market valuation […]

You May Like

Breaking News

Recent Posts