করোনা উদ্বেগ কাটিয়ে অনুশীলন শুরু করলেন এই ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ তিন মাস- করোনার কারণে বন্ধ রয়েছে ক্রিকেট। ৮ জুলাই ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ভারতে কবে ক্রিকেট ফিরবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।  তবে উদ্বেগের মাঝেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার পেসার ইশান্ত শর্মা।

 

 

প্রথম দিন অনুশীলনে অবশ্য বল হাতে প্র্যাকটিস করেননি ইশান্ত।  ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ওয়ার্ম আপ, ফিটনেস চর্চা, স্ট্রেচিং করেন ইশান্ত। মাঠে ফিরতে পেরে দারুণ খুশি ইশান্ত লেখেন, “সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে ক্রিকেটে ফিরলাম। এবার মনের ফূর্তি বাড়বে।”

 

 

প্রসঙ্গত সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন আর এক ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। রাজকোটে তিনি অনুশীলন শুরু করেছেন।  বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হয়তো শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার দুই তারকা চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মা।

আরও পড়ুন – ঠিক সময়েই এশিয়া কাপ হবে, জানিয়ে দিল পিসিবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

LAC-তে উত্তেজনার মধ্যেই লাদাখে শক্তিশালী T-90 ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

Wed Jun 24 , 2020
নিজস্ব প্রতিবেদন: পূর্ব লাদাখের গালওয়ানের উত্তেজনা এখনও কমেনি। দুদেশের মধ্যে বৈঠকে এলাকা থেকে সেনা সরানোর ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে দুই শিবির। কিন্তু শেষপর্যন্ত চিন তা মানবে কিন তা নিয়ে সন্দেহ রয়েছে বিভিন্ন মহলে। এর মধ্যেই বড়সড় পদক্ষেপ নিল ভারত। আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৪৫, কলকাতায় মৃত্যু ৬ জনের […]

Breaking News

Recent Posts