Hookah, ashtray, medicines recovered from Sushant Singh Rajput’s Pavana Lake farmhouse after NCB raid

নিজস্ব প্রতিবেদন: ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় তদন্ত করতে এবার অভিনেতার বাগান বাড়িতে তল্লাসি চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রয়াত অভিনেতার বাগান বাড়িথেকে উদ্ধার করা হয় হুক্কা, অ্যাশট্রে, বিভিন্ন ধরনের ওষুধ-সহ আরও অনেক কিছু।

জি নিউজের খবর অনুযায়ী, সম্প্রতি সুশান্তের পাবনা লেকের বাগান বাড়িতে তল্লাসি চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। পানবা লেকের ওই বাগান বাড়িতে রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী এবং তাঁদের বন্ধুদের নিয়ে প্রায়শই পার্টি করতেন সুশান্ত। রিয়া, সৌভিকের পাশাপাশি সুশান্তের বাগান বাড়ির পার্টিতে হাজির হতেন বলিউডের বেশ কিছু তারকাও। পাওয়া যাচ্ছে এমন খবর। সুশান্ত, রিয়া, সৌভিকদের পাশাপাশি পাবনার ওই বাগান বাড়িতে হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সিদ্ধার্থ পিটানিদেরও নিত্য যাতায়াত ছিল বলে খবর। প্রসঙ্গত,  সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদকের কী সম্পর্ক, সে বিষয়ে তল্লাসি চালাতেই পাবনা লেকের ওই বাগান বাড়িতে হাজির হন এনসিবির অফিসাররা। 

জানা যাচ্ছে, পাবনা লেকের ওই বাগান বাড়ি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। যার জন্য প্রত্যেক মাসে তাঁকে ২.৫ লক্ষ করে ভাড়া গুনতে হত। সুশান্তের বাগান বাড়িতে হাজির হয়ে নেশার বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি একাধিক ওষুধ মিলেছে। মানসিক অবসাদের সঙ্গে লড়াই চালাতে গিয়ে যে একাধিক ওষুধ সব সময় সঙ্গে রাখতেন সুশান্ত,তা পাবনা লেকের বাগান বাড়ি থেকে যে জিনিসপত্র উদ্ধার হয়েছে, তা থেকেই বেশ স্পষ্ট।

আরও পড়ুন : ‘ক্যাশ চাই আমার ক্যাশ চাই’,ভাইরাল রিয়া চক্রবর্তীর অডিশনের পুরনো ভিডিয়ো

এদিকে ব্যান্দ্রায় যে চার্টার রোডের বিলাসবহুল ফ্ল্যাটে সুশান্ত থাকতেন,তার জন্য সাড়ে চার লক্ষ করে ভাড়া গুনতেন অভিনেতা। প্রতি মাসে ওই বিপুল পরিমাণ অর্থ ফ্ল্যাটের ভাড়ায় খরচের পাশাপাশি বাগান বাড়ির জন্যও আাড়াই লক্ষ করে গুনতে হত সুশান্ত সিং রাজপুতকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

The pandemic has necessitated us to reconsider the 42% devolution assigned in the 2020-21 report: N.K. Singh

Mon Sep 14 , 2020
Unlike in the past, we may not have the luxury of assuming constant rates of growth throughout the period 2021-22 to 2025-26, says Chairman of the FFC N.K. Singh The Fifteenth Finance Commission (FFC) will submit its report containing recommendations on the sharing of tax revenues between the Centre and […]

Breaking News

Recent Posts