Swara Bhasker Gets Mercilessly Trolled For Standing In Solidarity With Former JNU Student Umar Khalid

নিজস্ব প্রতিবেদন: জেএনইউ-এর প্রাক্তন ছাত্র উমর খালিদের গ্রেফতারির পর তাঁর সমর্থনে মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। উমর খালিদের মুক্তির দাবিতে নিজের টুইটার হ্যান্ডেলে সরব হন স্বরা ভাস্কর। এরপরই স্বরাকে আক্রমণ করেন নেট জনতার একাংশ।

উমর খালিদের প্রতি স্বরার সমর্থন দেখে কেউ বলতে শুরু করেন, জেএনইউয়ের প্রাক্তন ওই ছা্ত্রের উপর যদি স্বরার এত ভালবাসা থাকে, তাহলে তিনও যেন জেলে চলে যান। কেউ বলতে শুরু করেন, উমর খালিদকে গ্রেফতার করা হয়েছে, এবার তাঁর পালা। এসবের পাশাপাশি সারাকে নিয়ে প্রকাশ্যে আসতে শুরু করে বিভিন্ন মিমও।

দেখুন…

 

সিএএ বিরোধী আন্দোলনের সময় শাহিনবাগে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করেন উমর খালিদ। ওঠে এমন অভিযোগ। দিল্লির হিংসায় মদত দেওয়ারও অভিযোগ ওঠে উমর খালিদের বিরুদ্ধে। রবিবার একটানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় খালিদকে। খালিদের গ্রেফতারির পরই সোশ্যাল হ্যান্ডেলে সরব হন স্বরা।  তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ইস্যু নিয়ে আক্রমণ করা হয় বলিউডের এই অভিনেত্রীকে।

আরও পড়ুন : ‘ক্যাশ চাই আমার ক্যাশ চাই’,ভাইরাল রিয়া চক্রবর্তীর অডিশনের পুরনো ভিডিয়ো

সম্প্রতি রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পরও মুখ খোলেন স্বরা ভাস্কর। সুশান্তের মৃত্যুতে রিয়াকে নিয়ে সিবিআই, ইডির মতো একাধিক কেন্দ্রীয় সংস্থা যেভাবে ব্যস্ত হয়ে রয়েছে, তাতে নীরব মোদী, মেহুল চোকসিদের বিষয়ে তদন্তের গতিপ্রকৃতি এগোচ্ছে না। রিয়ার বিরুদ্ধে তদন্তের পাশাপাশি এই দেশে অনেক গুরুত্বপূর্ণ তদন্তের বিষয় রয়েছে বলেও মন্তব্য করেন স্বরা। পাশাপাশি যে অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয়েছে, সুশান্ত জীবিত থাকলে তাঁকেও গ্রেফতার করা হত বলে মন্তব্য করেন ভিরে দি ওয়েডিং অভিনেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Banking Regulation (Amendment) Bill introduced in Lok Sabha, BFSI News, ET BFSI

Tue Sep 15 , 2020
The government on Monday introduced in Lok Sabha the Banking Regulation (Amendment ) Bill, which seeks to bring cooperative banks on par with developments in the banking sector through their better management and proper regulation to protect the interests of depositors. Opposition members, including Shashi Tharoor of the Congress and […]

Breaking News

Recent Posts