রাহুল। Rahul Gandhi jibes at PM Narendra Modi on Rajnath Singh’s statement

নিজস্ব প্রতিবেদন: লাদাখে চিনের আগ্রাসন নিয়ে গোটা দেশকে ভুল পথে চালিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে রাজনাথ সিংয়ের বিবৃতির পর অভিযোগ করলেন রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, ভারতীয় সেনার পাশে ছিল দেশ, থাকবেও। চিনের নাম নিতে ভয় পাবেন না।     

কী হচ্ছে লাদাখে? কতদূর এগিয়েছে চিন? লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কনকনে ঠাণ্ডায় এখন সংঘর্ষের উত্তাপ। আদতে কী ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চিনা সেনা, বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সাফ জানিয়েছেন, বারবার কথার খেলাপ করেছে চিন। রাজনাথের অভিযোগ, গত কয়েক মাসে কূটনৈতিক সমঝোতা করেও মানেনি চিন। গালওয়ান উপত্যকা, প্যাংগং লেকে বারবার বেপরোয়া হয়েছে ড্রাগন বাহিনী। ড্রাগনের চোখরাখানিতে যে পরোয়া করেনা ভারতে, সে কথা চিনের প্রতিরক্ষা মন্ত্রীকে সাফ জানিয়েছেন। 

গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার পর সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন,সীমান্ত পেরিয়ে কেউ ভারতীয় ভূখণ্ডে আসেনি বা সেনা ছাউনিও দখল করা হয়নি। ওই প্রসঙ্গই টেনে আনলেন রাহুল গান্ধী। টুইটারে তিনি লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট দেশকে বিভ্রান্ত করেছেন মোদীজি। আমাদের দেশ সেনার পাশে ছিল এবং থাকবে। কিন্তু মোদীজি আপনি চিনের বিরুদ্ধে দাঁড়াবেন? চিন কবে আমাদের দেশের জমি ফিরিয়ে দেবে? চিনের নাম নিতে ভয় পাবেন না। 

৩০ অগাস্টের পর থেকেই প্যাংগং লেকের দক্ষিণে অ্যাডভান্টেজে ভারত। একাধিক পাহাড় চূড়া এখন ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণে। তার পরেও ভারত যে শান্তির পথেই সমাধানে এখনও বিশ্বাস রাখে তা আবার স্পষ্ট করেছেন রাজনাথ সিং।    

আরও পড়ুন- ভুয়ো খবরের জন্য শ্রমিকদের দুর্দশা, TMC MP-র প্রশ্নে দায় ঝাড়ল কেন্দ্র



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

SBI extends OTP-based ATM withdrawal facility round the clock

Tue Sep 15 , 2020
MUMBAI: The country’s largest lender State Bank of India (SBI) will make OTP-based cash withdrawal facility operational round the clock at its ATMs for transactions of Rs 10,000 and above from September 18. In January this year, the lender had introduced OTP-based cash withdrawals for above Rs 10,000 between 8 […]

Breaking News

Recent Posts