Corona Vaccine: করোনা ভ্যাকসিন: ভারতে ফের ট্রায়াল শুরু করতে অনুমতি পেল সেরাম – serum institute gets nod to resume oxford covid-19 vaccine trial in india

হাইলাইটস

  • অ্যাস্ট্রাজেনেকার পর দিন কয়েক আগে ভারতেও স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের অক্সফোর্ডের ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর (Covishield) ট্রায়াল।
  • সরকারি নোটিশের জেরে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখার কথা ঘোষণা করে কোভিশিল্ড তৈরিতে ভারতীয় পার্টনার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

এই সময় ডিজিটাল ডেস্ক: অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের হিউম্যান ট্রায়াল ভারতে ফের শুরু করতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে অনুমতি দিলেন ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India) বা ডিজিসিআই। মঙ্গলবার এই কথা জানিয়েছেন ড্রাগস কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডা. ভিজে সোমানি। এর আগে কোভিশিল্ডের ট্রায়াল আপাতত বন্ধ রাখার জন্য পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছিল।

কোভিশিল্ডের মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিলেও বেশ কিছু অতিরিক্ত সতর্কতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে সেরাম ইনস্টিটিউটকে। স্ক্রিনিং-এর সময় অতিরিক্ত সতর্কতা পালন এবং স্বেচ্ছাসেবীদের শারীরিক অবস্থার প্রতি মুহূর্তের খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাসের যে ডোজ এবং অন্য ওষুধ স্বেচ্ছাসেবীদের শরীরে প্রয়োগ করা হবে, তার বিস্তারিত তথ্য ডিজিসিআই-এর অফিসে জমা দিতে হবে সেরামকে।

অ্যাস্ট্রাজেনেকার পর দিন কয়েক আগে ভারতেও স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের অক্সফোর্ডের ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর (Covishield) ট্রায়াল। সরকারি নোটিশের জেরে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখার কথা ঘোষণা করে কোভিশিল্ড তৈরিতে ভারতীয় পার্টনার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অ্যাস্ট্রাজেনেকা ফের টিকার ট্রায়াল শুরু না করা পর্যন্ত ভারতেও তা বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে সেরাম। অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করার পরেও পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ট্রায়াল চালিয়ে যাওয়ায় তাদের নোটিশ পাঠায় দেশের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর।

এই বছরের শেষেই ভারতে মিলবে অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন

এই বিষয়ে কেন কিছু জানানো হয়নি, তা পুনের এই সংস্থার কাছে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়। স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগ আপাতত বন্ধ রাখে অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু দেশের ১৭টি স্থানে তার পরেও ট্রায়াল চালিয়ে যায় পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই বিষয়ে নোটিশ পাঠিয়ে তাদের কাছে জবাবদিহি করে সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর। এর আগে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে কোনওরকম সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে দেওয়া নির্দেশে ডিজিসিএ জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই কোভিশিল্ডের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়াল বন্ধ রাখতে হবে। এছাড়া যাঁদের শরীরে ইতোমধ্যেই এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে, তাঁদের স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটেনে ফের অ্যাস্ট্রাজেনেকার ট্রায়াল শুরু হওয়ায় এবার ভারতের ফের ট্রায়াল শুরুর অনুমতি দেওয়া হল।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সনিকা মৃত্যু মামলায় অভিনতা বিক্রমের বিরুদ্ধে গঠন করা হল চার্জ, বিচার প্রক্রিয়া শুরু পুজোর পরে

Wed Sep 16 , 2020
২০১৭ সালের ২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারী মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সনিকার Source link

You May Like

Breaking News

Recent Posts