Paytm-এ চিনা বিনিয়োগ, ব্র্যান্ড অ্যাম্বাসডর সচিনকে নিয়ে আপত্তি সর্বভারতীয় ব্যবসায়ী সমিতির

নিজস্ব প্রতিবেদন: অনলাইন পেমেন্ট অ্যাপ Paytm-এর সঙ্গে চিনা যোগ রয়েছে। সম্প্রতি Paytm First Games-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আর তার পরেই বিপত্তি! আপত্তি জানিয়ে সচিনকে চিঠি লিখল সর্বভারতীয় ব্যবসায়ী সমিতি।

লাদাখে সংঘর্ষের পর থেকেই ভারত-চিন চাপানোতোড় শুরু হয়েছে।  চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে। সরকার ‘ভোকাল ফর লোকাল’ ডাক দিয়েছে। চিনা সংস্থার অংশীদারিত্ব আছে আইপিএল-এর টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন নিয়েও আপত্তি জানিয়ে বিসিসিআই-কে চিঠি দিয়েছিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT।
 

Paytm-এর সঙ্গে চিনা যোগ থাকায় আপত্তি তুলে Confederation of All India Traders (CAIT) সচিন তেন্ডুলকরকে চিঠি লিখেছে। চিঠিতে লেখা হয়েছে, “এটা খুবই অবাক করা একটা বিষয় যে ভারতের ভূমিপুত্র যাঁকে গোটা দেশ এতো ভালোবাসে, যার মধ্যে দেশপ্রেম রয়েছে, তিনি কিনা এমন একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার প্রস্তাব গ্রহণ করলেন! যে সংস্থায় চিনের বিনিয়োগ রয়েছে।”

 

আরও পড়ুন – IPL 2020: KKR-এ খেলতে এসে নিয়মের গেঁড়োয় হয়ে গেলেন কোচিং স্টাফ!

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী, বেফাঁস রাজু , After attacking Anubrata Mondal Raju Banerjee attacks CM Mamata Banerjee as leader of Jamtara Gang.

Wed Sep 16 , 2020
বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেঁফাস মন্তব্যে জড়ালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা, রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সাইবার অপরাধের জন্য সারা দেশে কুখ্যাত ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। এবার সেই জামতাড়া গ্যাং-এর সঙ্গে তৃণমূল তথা তাদের নেত্রীকে জুড়লেন […]

Breaking News

Recent Posts