Raj Chakraborty with his son Yuvaan, viral new video

নিজস্ব প্রতিবেদন : ছেলেকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজ। ৪ দিনের শিশুর সঙ্গে রাজ বলে চলেছেন নানান কথা। যদিও ছোট্ট যুবান কিছুই বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রয়েছে। বুধবার ফের রাজ-শুভশ্রীর ছেলের নতুন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা হয়েছে যুবানের এই ভিডিয়ো। যেটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। বাড়িতে গিয়ে ছোট্ট যুবান কাকে কী বলবে, সেটাই তাকে আদর করে বোঝাতে দেখা গেল রাজকে। ছেলেকে, ‘আমার বেবি’, ‘মাই লাভ’, সম্বোধনে আদর ভরিয়ে দেখা গেল পরিচালককে। পাশ থেকে শোনা গেল শুভশ্রীর গলাও। ছোট্ট যুবান বাড়িতে গিয়ে যেন জেগে থাকে, সেকথাই তাকে বোঝানোর চেষ্টা করলেন রাজ।

আরও পড়ুন-বলিউডের কালিমাখা দিকটিকে যাঁরা সমর্থন করছেন, তাঁরা সেই জগতের দারোয়ান : রণবীর শোরে

দেখুন ছেলের সঙ্গে রাজের সুন্দর মুহূর্তের এই ভিডিয়োটি…

বুধবার শুভশ্রীকেও দেখা গেল ছোট্ট যুবানের পায়ে চুম্বনে ভরিয়ে দিতে। ছেলের সঙ্গে ছবিটি শুভশ্রী নিজেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পাশাপাশি ছেলেকে কোলে নিয়ে ‘ভালোবাসা ও শান্তি’ ক্যাপশনে আরও একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

আরো পড়ুন-তাপসী পান্নুর সঙ্গে জুটি বেঁধে কামব্যাক করছেন শাহরুখ!

 

 

L 2020 at 8:29pm PDT

আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, বিয়ের পর নতুন লুকে পুনম পান্ডে

প্রসঙ্গত, শনিবার বেলা ১.টা বেজে ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। (প্রসঙ্গত প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানেই মা হয়েছেন কোয়েল মল্লিকও) শুভশ্রীর ছেলের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের দিন ওই সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই।

ওইদিন বিকেলেই শুভশ্রী নিজে তাঁর অনুরাগীর সঙ্গে সোশ্যাল মাধ্যমে ছেলে যুবানের আলাপ করিয়ে দেন। ছবি পোস্ট করে লেখেন, ”আমি পুত্র সন্তানের মা হয়েছি। যুবান আপনাদের সকলকে হ্য়ালো বলছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Flipkart eyes overseas listing as early as 2021: Report

Thu Sep 17 , 2020
NEW DELHI/BENGALURU: Walmart Inc-controlled Indian e-commerce firm Flipkart is preparing for an initial public offering overseas as early as 2021, which could value the firm up to $50 billion, sources familiar with the company’s plans told Reuters. Bengaluru-based Flipkart, which vies with players such as Amazon.com’s local unit in India […]

Breaking News

Recent Posts