জম্মু-কাশ্মীরে নাশকতার ঘটনা কমেছে ৫৪ শতাংশ, সংবিধানের ৩৭০ ধারা লোপের ফল!

নিজস্ব প্রতিবেদন- বৃহস্পতিবার সকালেই তিনজন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তারক্ষীরা। দুজন সেনা জওয়ান গুরুতর আহত। একজন মহিলাও প্রাণ হারিয়েছেন। নিত্যদিনই উপত্যকায় সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনার কথা শোনা যাচ্ছে। তবুও পরিসংখ্যান বলছে, কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর নাশকতার ঘটনা কমেছে ৫৪ শতাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলছে, গত কয়েক বছরের তুলনায় এবার উপত্যকায় নাশকতার ঘটনা অর্ধেক হয়েছে। ৩৭০ ধারা বিলোপের জন্যই এমন সাফল্য বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি রাজ্য সভায় জানিয়েছেন, গত বছরের ৫ অগস্ট থেকে ২০২০-র ৯ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ২১১টি। ২০১৮ ও ২০১৯-এর ওই একই সময়ে ৪৫৫টি হামলার রেকর্ড রয়েছে। তিনি এমনও দাবি করেছেন যে গত এক বছরে উপত্যকায় কোনও বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি।


Updated By: Sep 17, 2020, 11:45 AM IST



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Some Psoriasis Meds May Also Help Prevent Heart Disease

Thu Sep 17 , 2020
TUESDAY, Sept. 15, 2020 (HealthDay News) Biologic therapy for the skin condition psoriasis may reduce patients’ risk of heart disease, new research suggests. Chronic inflammation in people with psoriasis is associated with the development of plaque in heart arteries, which increases the risk of coronary artery disease. In biologic therapy, […]

Breaking News

Recent Posts