নিজস্ব প্রতিবেদন- ফের পুলওয়ামার মতো হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু সেনার তত্পরতায় শেষমেশ বড় নাশকতার ছক বানচাল হল। আর সব থেকে অবাক করার মতো ব্যাপার হল, এবার যে জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটিও কাশ্মীরের পুলওয়ামা থেকে বেশি দূরে নয়। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মোট ৫২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। বড় রকমের কোনও নাশকতার কাণ্ড ঘটানোর জন্যই একসঙ্গে এত বিস্ফোরক জড়ো করেছিল জঙ্গিরা। যদিও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে বিস্ফোরক যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা ও সিআরপিএফ।
Updated By: Sep 18, 2020, 12:20 AM IST
