চিনা মোবাইল সংস্থার সঙ্গে ধোনির চুক্তি নিয়ে বিতর্ক! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

নিজস্ব প্রতিবেদন: ভারতজুড়ে এখন চীন বিরোধী হাওয়া। আর এই কারনেই আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে গিয়েছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো। আইপিএলে চিনা স্পনসর নিয়ে যখন তোলপাড়। বিসিসিআই যখন বাধ্য হয়েছে ভিভো-কে সরাতে, ঠিক তখনই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যুক্ত হলেন সেই চিনা মোবাইল সংস্থা অপোর সঙ্গে। ধোনির সঙ্গে এই চুক্তি অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না। আর তাই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
 

এই মোবাইল সংস্থার মাধ্যমে সমর্থকদের উৎসাহিত করবেন মাহি। এমনকি ধোনির কথায়,  এই সংস্থার মাধ্যমে মানুষের ভিতরে প্যাশন জাগিয়ে তুলবেন তিনি। ধোনি কিভাবে এই চিনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে ধোনি ভারতীয় সেনার সঙ্গে যুক্ত। এবং যেখানে চিন সীমান্ত থেকে মাঝে-মধ্যেই সেনা সংঘর্ষের খবর আসছে, সেখানে ধোনির সঙ্গে এই চুক্তি অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না।

 

মহেন্দ্র সিং ধোনির চিনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন! ধোনির থেকে কি এটা আশা করা যায়? এমনকী এই খবর বিশ্বাসও করতে পারছেন না অনেকেই।

আরও পড়ুন – কন্নড় ভাষা কোথায়! থিম সং রিলিজ হতেই বিতর্কে কোহলির দল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভুয়ো খবর ছড়িয়ে কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে, কৃষি বিল-বিরোধীদের মোদী

Fri Sep 18 , 2020
নিজস্ব প্রতিবেদন: কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে গতকাল, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন হরসিমরত বাদল। সরব হয়েছে বিরোধীরাও। শুক্রবার বিলের সমর্থনে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য,”কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।” কৃষিক্ষেত্রে সংস্কারকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মোদীর বার্তা, এটা কৃষকদের স্বার্থ সুরক্ষিত করবে।    উপলক্ষ্য ছিল, বিহারের […]

Breaking News

Recent Posts