Sharbari Dutta death: Clothes designed by renowned fashion designer was worn by Bachchans more than once

নিজস্ব প্রতিবেদন : ২০২০টা সত্যিই যেন বিশে বিষ। কলকাতার ফ্যাশন আইকন শর্বরী দত্তের মৃত্যুতে হতবাক শিল্পীমহল। শুধু টলিউডের শিল্পীদেরই নয়, বলিউডেও বহু তারকার পোশাকের ডিজাইনও করেছেন শর্বরী দত্ত। অনেকেই হয়ত জানেন না, খোদ ঐশ্বর্য, অভিষেকের বিয়ের বেশকিছু পোশাকও বানিয়েছিলেন শর্বরী দত্ত। অভিষেক যে পোশাকটি পরে ঐশ্বর্যর সঙ্গে মালাবদল করেছিলেন, সেটি ছিল শর্বরী দত্তের ডিজাইন।   

‘চোখের বালি’র শুটিংয়ের  সময় ঐশ্বর্যর মা বৃন্দা রাই কলকাতায় এসে শর্বরী দত্তের স্টোর ‘শূন্য’তে গিয়ছিলেন। সেখান থেকে পছন্দমতো নানান কিছু কেনাকাটা করেছিলেন বৃন্দা রাই। তারপর থেকেই শর্বরী দত্তের ডিজাইন বেশ পছন্দ ছিল তাঁর। ঐশ্বর্য-অভিষেকের বিয়ের সময় বচ্চন পরিবার থেকে ফোন পেয়ে মুম্বই গিয়েছিলেন শর্বরী দত্ত। জানা যায়, বৃন্দা রাই নিজে চেয়েছিলেন তাঁর জামাই অভিষেক এবং বচ্চন পরিবারের পুরুষরা শর্বরী দত্তের ডিজাইন করা পোশাক পরুক। 

আরও পড়ুন-শর্বরী দত্তের মৃত্যু: ‘অস্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না’ মত অগ্নিমিত্রা পালের, আর কে কী বলছেন?

আরও পড়ুন-”আমি না এলে লোকটি ছাড়া পেয়ে যেত”, ট্যাক্সি চালক গ্রেফতারে জবানবন্দি দিলেন মিমি

২০০৭ সালে এক সাক্ষাৎকারে IANS-কে শর্বরী বলেছিলেন, ”বচ্চন পরিবারের ছেলেদের আমার ডিজাইন করা পোশাক পরা উচিত, বৃন্দা রাই এমন বলার পরে আমি ৩০ পিস পুরুষদের ট্রাডিশনাল পোশাক পাঠিয়েছি। আমার আশা আছে যে, এই কালেকশন থেকে অমিতাভ বচ্চন নিজেও একটি পোশাক পরবেন।”

শর্বরী দত্ত আরও বলেছিলেন, ”অভিষেকের ৬ ফুট ৩ ই়ঞ্চি উচ্চতা ও গায়ের রঙের কথা মাথায় রেখে পোশাক ডিজাইন করেছিলাম। মেরুন, অফ হোয়াইট, ইলেকট্রিক ব্লু এবং রাস্ট -এই চারটি রঙ দিয়ে বিভিন্ন কাটের পোশাক পাঠিয়ে ছিলাম।” এখানেই শেষ নয় ঋতুপর্ণ ঘোষের ‘অন্তরমহল’ ছবির জন্য অভিষেক ও জ্যাকি শ্রফের পোশাক বানিয়েছিলেন শর্বরী দত্ত।

শর্বরী দত্ত এমন একজন মহিলা ডিজাইনার যিনি পুরুষদের জন্য পোশাক ডিজাইন করতেন। পুরুষদের জন্য ডিজাইনার পোশাক শর্বরী দত্তের হাত ধরে অন্য মাত্রা পেয়েছিল। এম এফ হুসেন, সুনীল গাভাস্কার, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, লিয়েন্ডার পেজ সহ বহু পুরুষ তারকা শর্বরী দত্তের ডিজাইন করা পোশাক পরেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

COVID-19 Poses Added Risk for People With Addiction Disorders: Study

Sat Sep 19 , 2020
Latest Mental Health News FRIDAY, Sept. 18, 2020 (HealthDay News) People with addiction disorders are at greater risk for COVID-19 and more likely to become seriously ill if infected, a new study finds. The researchers analyzed non-identifiable electronic health records of more than 73 million patients in the […]

Breaking News

Recent Posts