বিশ্বকাপের বাছাই পর্বের আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া, আগুয়েরো

নিজস্ব প্রতিবেদন: ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবার দলে ফিরেছেন। তবে বিশ্বকাপের বাছাইপর্বের ৩০ সদস্যের দলে জায়গা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও অ্যাগুয়েরোর।

করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন। দীর্ঘ সাত মাস পিছিয়ে গিয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের সূচি। মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সব ভেস্তে যায়।

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৮ অক্টোবর ইকুয়েডরের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। পাঁচ দিন পর বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। ইকুয়েডর এবং বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন আলেজন্দ্র গোমেজ, এমিলিয়ানো মার্টিনেজ, পাওলো দিবালা, জিওভানি সিমিওনে, ক্রিশ্চিয়ান পাভোন, ওতামেন্দিরা। কিন্তু এই দলে কোনওভাবেই জায়গা পাননি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও আগুয়েরোর মতো তারকারা।

 

আরও পড়ুন – বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল দলের নেতৃত্বে নেইমার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus: India ahead of US tops in world in recovery rate

Sat Sep 19 , 2020
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণের গতি কমার কোনও লক্ষণ নেই। তবে আশার কথা হল আক্রান্তের সংখ্যার সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার হারও। আরও পড়ুন-আল-কায়দা যোগে NIA-এর জালে মুর্শিদাবাদের বাসিন্দা ৯ জঙ্গি, একনজরে চিনে নিন প্রত্যেককে করোনা রোগী সুস্থ হওয়ার সংখ্যায় শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেল ভারত। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্য […]

Breaking News

Recent Posts