৪৩৭ দিন পর ‘সিঙ্ঘম লুকস’-এ মাঠে ধোনি! বাইসেপস দেখে ‘ঘায়েল’ বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন- ৪৩৭ দিন পর আবার তিনি মাঠে নামলেন। এই ৪৩৭ দিনে তাঁর জীবনে অনেক পরিবর্তন হয়েছে। এমনকী এই ৪৩৭ দিনে দেশের অবস্থাও বদলেছে বিস্তর। কিছুই আর আগের মতো নেই। করোনার জন্য বদলেছে সারা বিশ্বের অবস্থা। দীর্ঘদিন লকডাউন। তার উপর ধোনি ক্রিকেটের বাইরে। এরই মধ্যে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁর কাছে এখন হাতের পাঁচ আইপিএল। ভক্তরাও ধোনির জাদু দেখতে পাবেন একমাত্র আইপিএলেই। আর তাই প্রথমদিন ধোনিকে মাঠে দেখে আর আবেগ ধরে রাখতে পারলেন না ভক্তরা। তার উপর ধোনি ফিরলেন আবার নতুন লুকস নিয়ে। এমনিতেই ধোনি চেন্নাইয়ের সমর্থকদের নয়নের মণি। তার উপর দক্ষিণী নায়কদের মতো লুকস-এ ধোনি যেন আরও প্রিয় হয়ে উঠেছেন ভক্তদের কাছে।

অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এতদিন ক্রিকেটের বাইরে থাকা ধোনির ফিটনেস ঠিকঠাক থাকবে তো! ধোনি সবাইকে কার্যত ভুল প্রমাণিত করেছেন। আরও বেশি ফিট দেখাচ্ছে ধোনিকে। পেশিবহুল চেহারা দেখে বোঝার উপায় নেই, তাঁর বয়স এখন ৩৯। আর তাঁর সেই পেশিবহুল চেহারা দেখে বলিউড অভিনেত্রীও ঘায়েল। বলিউড অভিনেত্রী সাইয়ামি খের টুইটারে লিখলেন, ”ধোনির বাইসেপস যেন জার্সির হাতা ছিঁড়ে বেরিয়ে আসবে! অনেকদিন পর আবার টসের সময় ধোনির গলার আওয়াজ শুনে ভাল লাগছে। সেই মার্চ থেকে আমি এই মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করছিলাম।” ধোনির নতুন লুকস নিয়েই কিন্তু আইপিএলের প্রথম দিন বেশি কথা হল। দর্শকরা মাঠে আসতে পারেননি। তবে আইপিএল নিয়ে চর্চা তাতে একটুও কমেনি।

১৫ মাস পর ধোনিকে মাঠে দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছাস প্রকাশ করলেন। ধোনির নতুন সিঙ্ঘম লুকস সবাই দারুণ পছন্দ করেছেন। দক্ষিণের নায়কের ছবি পোস্ট করে কেউ কেউ আবার ধোনির দাড়ির স্টাইলের তুলনাও করলেন। আইপিএলে ধোনিকে বারবার নতুন লুকসে দেখা গিয়েছে। বিশেষ করে ধোনির হেয়ার স্টাইল বদলেছে একাধিকবার। আর এসবের সঙ্গে প্রথম ম্যাচে চেন্নাইয়ের জয় যেন আলাদা মাত্রা যোগ করেছে। অনেকেই বলছেন, এতদিন পর ফিরলেও ধোনি ক্যাপ্টেন্সি ভোলেননি. আগের মতোই তাঁর মস্তিষ্ক একইরকম ধারালো রয়েছে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ প্রাক্তন প্রধানমন্ত্রীর, সৌজন্যে সোনিয়া | HD Deve Gowda Takes Rajya Sabha Oath, "Good Addition," Says Chairman

Sun Sep 20 , 2020
নিজস্ব প্রতিবেদন: সংসদীয় রাজনীতি থেকে কার্যত অবসরই নিয়ে ছিলেন তিনি। আর তিনি ভোটে দাঁড়াবেন না এমনই ছিল তাঁর এই ধনুক ভাঙা পণ। কিন্তু সেই পণ এক লহমায় ভেঙে গেল সোনিয়া গান্ধীর অনুরোধ আসতেই। এক শিকে দশক পর ফের রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। রবিবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নিলেন ৮৭ […]

Breaking News

Recent Posts