Taapsee Pannu & Swara Bhaskar supports Anurag Kashyap after sexual assault allegations against him, calls him ‘biggest feminist I know’

নিজস্ব প্রতিবেদন : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। যদিও অনুরাগের দাবি, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এবার পরিচালক বন্ধু অনুরাগ কাশ্যপের সমর্থনে মুখ খুললেন তাপসী পান্নু ও স্বরা ভাস্কর।

ইনস্টাগ্রামে অনুরাগের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাপসী লিখেছেন, ”তোমার জন্য, আমার বন্ধু… আমার দেখা তুমিই সবথেকে বড় নারীবাদী। তোমার সঙ্গে শীঘ্রই ছবির সেটে দেখা হচ্ছে, যেখানে তুমি তোমার শিল্পের উৎকর্ষতার নমুনা তুলে ধরবে। দেখাবে তোমার জগতে নারীরা কত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন-পায়েল ঘোষের আনা যৌন হেনস্থার অভিযোগে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

প্রসঙ্গত, অনুরাগ কশ্যপের পরিচালনায় ‘মনমর্জিয়া’ ছবিতে অভিনয় করেছেন তাপসী। এছাড়াও প্রযোজক অনুরাগ কশ্যপের ‘সান্ড কি আঁখ’ ছবিতেও দেখা মিলেছে তাপসীর। শীঘ্রই অনুরাগের একটি সুপারন্যাচারাল থ্রিলারে অভিনয় করবেন অভিনেত্রী। করোনার জেরে আপতত থমকে সেই ছবির কাজ।

তবে শুধু তাপসীই নয়, অনুরাগ কাশ্যপের সমর্থনে মুখ খুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরা অনুরাগেরই একটি টুইট রিটুইট করেছেন। যাতে লেখা, ”আরও আক্রমণ আসবে। এটা তো সবে শুরু। অনেক ফোন এসেছে, বলা হচ্ছে চুপ করে যাও। আরও তির আসবে, কোথা থেকে আসবে সেটাও জানি। অপেক্ষা করছি।” অনুরাগের পুরনো একটি ভিডিয়ো শেয়ার করেছেন স্বরা। যেখানে অনুরাগ ফলাফল নিয়ে কথা বলছিলেন।

আরও পড়ুন-অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বাঙালি অভিনেত্রীর, গ্রেফতারের দাবি কঙ্গনার

প্রসঙ্গত, শনিবার রাতে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পায়েল ঘোষ। নিজের টুইট প্রধানমন্ত্রীকে ট্যাগ করেন পায়েল। পরে পায়েলের টুইটের জবাব একাধিক টুইট করেন পরিচালক।

আরও পড়ুন-সাবওয়ের খাবারে ভর্তি ছত্রাক, প্রতিবাদী মিমি অভিযোগ জানালেন কলকাতা পুরসভায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

''ঘরোয়া ক্রিকেট নিয়েও এবার ভাবুন, আমাদের পেট চলবে কী করে!''

Sun Sep 20 , 2020
নিজস্ব প্রতিবেদন- দেশের মাটিতে আইপিএল আয়োজন করা যায়নি। তাই বিসিসিআই এবার ক্রোড়পতি লিগ আয়োজন করেছে দুবাইয়ের মাটিতে। করোনা পরিস্থিতির মাঝে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তাঁদের যুক্তি ছিল, এই অসময়ে আইপিএল আয়োজনের কি প্রয়োজন ছিল! এক বছর আইপিএল স্থগিত থাকলে কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত! কিন্তু বিসিসিআইয়ের তরফে […]

Breaking News

Recent Posts