West Bengal
oi-Rahul Roy
অধিকারী গড়ে ফের বড় ধ্বস তৃণমূলে, দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিল ২০০টি পরিবার।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খারুই ২ অঞ্চলের সাতটিকরী বুথে প্রায় ২০০টি পরিবার তৃণমূল সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। দলের পতাকা তুলে দিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক।

শ্রী নায়েক জানান, যত বিরোধীদের উপর সন্ত্রাস আসবে বিজেপি দলে যোগদানের হিড়িক বৃদ্ধি পাবে। ভারতীয় জনতা পার্টির আদর্শ নিষ্ঠা আছে বলেই জেলার বিভিন্ন ব্লকে যোগদানের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূল দলের ভাঙ্গন কত বৃদ্ধি পাবে বলে যোগদানকারীদের মাঝে আশা ব্যক্ত করেন।
সেই সঙ্গে তিনি আরো বলেন, এই এলাকার সদ্য আমফানের ঝড়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, মানুষজন সোচ্চার হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়াই জারি রেখেছে, আগামী দিনে থাকবেও। এদিন উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি, বিজেপির জেলার অন্যতম নেতা বামদেব গুছাইত, আশিস মণ্ডল, প্রমূখ নেতৃত্ব।
যে সমস্ত পরিবারগুলি বিজেপি দলে যোগদান করলেন সেই সব পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল দলটার মধ্যে দুর্নীতিতে ভরে গেছে। স্বচ্ছতার কোন দিক দিশা নেই। মানুষের কাজ করার জন্য দল টার মধ্যে ছিলাম, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নেতাদের কোনো প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে না ইদানিং তাই বাধ্য হয়ে দল পরিবর্তন।

