#MeToo on Anurag Kashyap: Filmmaker’s First Wife Aarti Bajaj Lends Support, Says ‘Cheapest Stunt Ever Seen’

নিজস্ব প্রতিবেদন : ​অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন পরিচালকের প্রথম স্ত্রী আরতি বাজাজ। অনুরাগের সমর্থনে মুখ খুলে প্রায় একহাত নিলেন পরিচালকের সমালোচনাকারীদের। অনুরাগ কখনও এই ধরনের কাজ করতে পারেন না বলে দাবি করেন আরতি। পাশাপাশি তিনি এও বলেন, যাঁরা অনুরাগের বিরুদ্ধে ওই ধরনের কুতসা করছেন, তাঁদর কীর্তি দেখে তাঁর হাসি পাচ্ছে।

আরও পড়ুন : পড়লেন ৪০-এ, মাঝ রাতে জন্মদিনের পার্টিতে মাতলেন অন্তঃসত্ত্বা করিনা

নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে অনুরাগ কাশ্য়পের সমর্থনে মুখ খোলেন তাঁর প্রথম স্ত্রী। মহিলাদের অধিকারের দাবিতে সরব হয়ে অনুরাগ যেভাবে একের পর এক ছবি তৈরি করছেন, ভবিষ্যতে যাতে আরও বেশি করে সেই কাজ করতে পারেন, সে বিষয়ে আশা প্রকাশ করেন আরতি বাজাজ। শুধু তাই নয়, মহিলাদের অধিকারের দাবিতে এই লড়াইয়ে তাঁরা প্রত্যেকে অনুরাগের সঙ্গে রয়েছেন বলেও জানান তাঁর প্রথম স্ত্রী। পাশাপাশি, অনুরাগের বিরুদ্ধে যাঁরা ওই ধরনের অভিযোগ করছেন, তাঁরা খুব নিম্নমানের কাজ করছেন বলেও তোপ দাগেন আরতি। 

দেখুন কী লিখলেন আরতি বাজাজ…

 

প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপের দ্বিতীয় স্ত্রী কল্কি কেঁকলাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।

এদিকে বাঙালি-কন্যা পায়েল ঘোষের সমর্থনে ইতিমধ্যেই মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, পায়েল যেন তাঁর অভিযোগের প্রতিলিপি তাঁকে পাঠিয়ে দেন। এরপর তা খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে তাঁকে পালটা ধন্যবাদ জানান পায়েল ঘোষ। 

আরও পড়ুন : নীল ছবি চালিয়ে পায়েলকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব, অনুরাগের বিরুদ্ধে বিস্ফোরক বাঙালি-কন্যা

সম্প্রতি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হন মডেল পায়েল ঘোষ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুরাগের বিরুদ্ধে সরব হন তিনি। অডিশনের নাম করে বন্ধ ঘরের মধ্যে নীল ছবি চালিয়ে অনুরাগ তাঁর সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন ওই মডেল। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Parliament Monsoon Session Live Updates Loksabha Rajyasabha Farm Bills Opposition Bjp Congress House Proceedings - Live: सदन से बाहर न जाने पर अड़े निलंबित सांसद, राज्यसभा में हंगामा जारी

Mon Sep 21 , 2020
11:13 AM, 21-Sep-2020 राज्यसभा की कार्यवाही शुरू, विपक्ष का हंगामा जारी राज्यसभा की कार्यवाही एक बार फिर शुरू हो गई है लेकिन निलंबित सांसद सदन से बाहर न जाने पर अड़े हुए हैं। ऊपरी सदन में विपक्ष का हंगामा जारी है। वे सरकार के खिलाफ नारेबाजी कर रहे हैं।  Source link

Breaking News

Recent Posts