‘Don’t Let This Circus Get to You’| অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন পরিচালকের দ্বিতীয় স্ত্রী কল্কি!

নিজস্ব প্রতিবেদন : ​অনুরাগ কাশ্যপের হয়ে এবার মুখ খুললেন কল্কি কেঁকলা। প্রথম স্ত্রী আরতি বাজারের পর এবার পরিচালকের সমর্থনে মুখ খুললেন তাঁর দ্বিতীয় স্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুরাগের প্রাক্তন স্ত্রী পরিচালকের সমর্থনে স্টেটাস শেয়ার করেন। সেখানে তিনি স্পষ্ট জানান, নারীদের অধিকার রক্ষার লড়াইয়ে অনুরাগ দিনের পর দিন ধরে তাঁর শক্তিশালী চিত্রনাট্যকে বড় পর্দায় তুলে ধরেছেন।

আরও পড়ুন : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন পায়েল ঘোষ

কল্কি বলেন, অনুরাগ কখনও তাঁকে ছোট করেননি। নারী হিসেবে সব সময় তাঁর সমান মর্যাদা দিয়েছেন কল্কিকে। বিচ্ছেদের পরও সব সময় কল্কির মনের জোর বাড়াতে সাহায্য করেছেন তিনি। এমনকী, কাজের জায়গাতেও অনুরাগ সব সময় কল্কির পাশে থেকেছেন। তাঁর মনের জোর বাড়িয়েছেন বলে জানান অভিনেত্রী। পাশাপাশি এই ধরনের মিথ্যে অভিযোগ এনে পরিবার, বন্ধু, সম্পর্ক, আত্মীয়তা সব ভেঙে দেওয়া হচ্ছে। দেশের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন কল্কি। তবে অনুরাগ যেন ভেঙে না পড়েন। মনের শক্তি নিয়ে আত্মসম্মান বজায় রেখে চলেন, সেই কথাও প্রাক্তনকে জানান কল্কি।

আরও পড়ুন : যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন অনুরাগ কাশ্যপের প্রথম স্ত্রী আরতি

দেখুন…

 

এদিকে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সোমবার অভিযোগ দায়ের করেন মডেল পায়েল ঘোষ। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় গিয়ে পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বাঙালি-কন্যা। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

তবে অনুরাগের সমর্থনে সুর চড়াতে শুরু করেছেন রিচা চাড্ডা, তাপসী পান্নু, মাহি গিলরা। অনুরাগের সঙ্গে দ্বন্দের জেরে কেন তাঁর নাম অযথা টেনে নিয়ে আসা হচ্ছে, তা নিয়ে ফুঁসে ওঠেন রিচা চাড্ডা। এমনকী, রিচার হয়ে বক্তব্য প্রকাশ করেন তাঁর আইনজীবী। পায়েল ঘোষ যাতে কোনওভাবেই রিচার নাম নিয়ে অযথা মন্তব্য না করেন, সে বিষয়ে সাবধান করে দেওয়া হয় রিচা চাড্ডার আইনজীবীর তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

প্রতি বছর একই কাণ্ড! জঘন্য আম্পায়ারিং নিয়ে রেগে আগুন প্রীতি জিন্টা

Mon Sep 21 , 2020
এমনিতে তাঁকে রেগে যেতে হয়তো খুব কম মানুষই দেখেছেন। মিষ্টি হাসি নিয়েই গ্যালারিতে থাকেন প্রীতি। Source link

Breaking News

Recent Posts