Sushant Singh Rajput Death: Rhea Chakraborty Told NCB That SSR Used To Take ‘So Much Of Drugs’; Was Introduced To Drugs During Kedarnath Shoot

নিজস্ব প্রতিবেদন : ​২০১৮ সালে কেদারনাথের শ্যুটিংয়ের সময় মাদকের নেশায় বুঁদ হয়ে থাকতেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের পাশাপাশি ওই সময় সারা আলি খানও নেশাগ্রস্ত হয়ে শ্যুটিং করতেন বলে দাবি করেন রিয়া চক্রবর্তী।

আরও পড়ুন : মাদক চক্রের সঙ্গে জড়িত বলিউডের কোন তারকারা, প্রকাশ্যে হোয়াটস অ্যাপ চ্যাট

সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরার সময় একাধিক দাবি করেন প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী। জেলেবি অভিনেত্রীর দাবি, ২০১৮ সালে যখন পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথের শ্যুটিং শুরু হয়, সেই সময় নেশাগ্রস্ত হয়ে থাকতেন সুশান্ত। মাদক সেবন করেই ওই সময় সুশান্ত বেশিরভাগ শ্যুট করতেন। প্রসঙ্গত, ওই সময় সুশান্তের বিরুদ্ধ অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘির (দিল বেচারার অভিনেত্রী) যৌন হেনস্থার অভিযোগ (যা পরে মিথ্যে বলে দাবি করেন সঞ্জনা নিজে) প্রকাশ্যে আসতে শুরু করে। যার জেরে সুশান্ত বেশিরভাগ সময় নেশায় বুঁদ হয়ে থাকতেন বলে দাবি করেন রিয়া।

আরও পড়ুন : মনোকিনিতে আরও স্পষ্ট বেবি বাম্প, ভাইরাল অন্তঃসত্ত্বা অনুষ্কার ‘হট’ অবতার

২০১৮ সাল থেকেই সুশান্ত মিয়মিত মাদক সেবেন করতে শুরু করেন বলে দাবি করেন রিয়া চক্রবর্তী। সুশান্তের পাশাপাশি সারা আলি খানও মাদকের নেশা করে কেদারনাথের শ্যুটিং করতেন বলে দাবি করেন রিয়া চক্রবর্তী। রিয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পরও এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সারা আলি খানকে। প্রসঙ্গত, মাদক মামলায় নাম জড়ানোর পর শিগগিরই সারা আলি খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে সমন পাঠানো হবে বলে খবর।

সারার পাশাপাশি অভিনেত্রী রকুলপ্রীত সিং, ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও এনসিবি নোটিস পাঠাবে বলে জানা যাচ্ছে। এসবের সঙ্গে এবার বলিউড তারকাদের বেশ কয়েকজনের হোয়াটস অ্যোপের চ্যাট প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে তারকাদের সঙ্গে মাদক কারবারীদের কথা প্রকাশ্যে উঠে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করছেন সুয়ারেজ, এবার কোন দলে?

Mon Sep 21 , 2020
নিজস্ব প্রতিবেদন : বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের তালিকায় ছিলেন না লুই সুয়ারেজ। কিন্তু বার্সার সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল উরুগুয়ের এই স্ট্রাইকারের। কোম্যানের পছন্দের তালিকায় না থেকেও প্রথমে ক্লাব ছাড়তে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করার পথেই হাঁটতে চলেছেন লুই সুয়ারেজ। Catalunya Radio সূত্রে […]

Breaking News

Recent Posts