Sushant Singh Rajput postmortem: Shekhar Suman demands reinvestigation

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা শেখর সুমনের। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার মুম্বই পুলিসের তরফে জানানো হয়, তাঁদের হাতে এসে পৌঁছেছে সুশান্তের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। যেখানে আবারও একবার আত্মহত্যার তত্ত্বকেই সামনে আনা হয়েছে। এপ্রসঙ্গেই বৃহস্পতিবার টুইটারে শেখর সুমন লেখেন, ”আমরা সকলেই যুদ্ধরত মনোভাব নিয়ে রয়েছি। এবার আত্মহত্যার তত্ত্ব শুনে আমরা পিছু হটতে রাজি নই। এবার আমরা কোনওভাবেই শুনতে রাজি নই। যা খুশি বলে আশ্বস্ত করা যাবে না।”

আরও পড়ুন-ফেসবুকে মহেশ ভাটের প্রোফাইলে উপচে পড়ছে বাংলায় গালিগালাজ

বুধবার আরও একটি টুইটে শেখর সুমন লিখেছিলেন, ”এটাই ঘোষণা করা হচ্ছে সুশান্তের মৃত্যু একটা সাধারণ আত্মহত্যার ঘটনা। এটায় কেউ বিশ্বাস করবেন না। আমার সন্দেহ ছিল যে আগে থেকেই সব ঠিক ছিল। আমার অনুরোধ সকলেই পুনঃতদন্তের দাবি তুলুন।”

প্রসঙ্গত, শুধু শেখর সুমনই নন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি এই ঘটনায় CBI তদন্তের দাবিও উঠেছে।

আরও পড়ুন-‘ডিজিটালে নয়, সুশান্তের শেষ ছবি দিল বেচারা-র বড় পর্দায় মুক্তি চাই’ সরব অনুরাগীরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'৮৩-র বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায় এবার যুবরাজকে খোঁচা শাস্ত্রীর

Thu Jun 25 , 2020
পরবর্তী খবর ৮৩-র স্মৃতি: গ্রিনিজকে আউট করেই বিশ্বকাপ জয়ের পথ মসৃণ করেছিলেন সান্ধু Source link

Breaking News

Recent Posts