আবু ধাবিতে টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠাল কলকাতা

নিজস্ব প্রতিবেদন: আজ  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে প্রথম ম্যাচেই নাইটদের সামনে মুম্বই ইন্ডিয়ানস। দীনেশ কার্তিকের দল প্রথম ম্যাচে নামলেও দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ানস। আবু ধাবিতে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বই। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে রোহিত শর্মার দল। অন্যদিকে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া কিং খানের দলও।

আবুধাবিতে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে মুম্বই। ২৫ বারের সাক্ষাতে ১৯ বার জিতেছে মুম্বই। সেখানে কলকাতা জিতেছে মাত্র ৬ বার। খাতায়-কলমে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে নারিন-রাসেল-কামিন্সদের মুখোমুখি পোলার্ড-ডি’কক-রোহিত-হার্দিকরা। তাই হাড্ডাহাড্ডি একটা ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: দীনেশ কার্তিক (অধিনায়ক), সুনীল নারিন, শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল,প্যাট কামিন্স, শিবম মাভি, নিখিল নায়েক, সন্দীপ ওয়ারিয়র ,কুলদীপ যাদব

 

 

মুম্বই ইন্ডিয়ানসের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তেওয়ারি, কুইন্টন ডি’কক, ক্রুনাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, ট্রেন্ট বোল্ট, কায়রন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ

 

আরও পড়ুন –  IPL 2020: আইপিএল থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ, পরিবর্তে কাকে নিল হায়দরাবাদ?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পাউরুটি আর ঝোলাগুড় থাকতে চাল-ডাল-আলু নিয়ে কেন এই গেল-গেল!why the country is weeping over essential commodities bill!

Wed Sep 23 , 2020
সৌমিত্র সেন সকাল হতে-না-হতেই নারদ ঢেঁকি চেপে বিষ্ণুর সমীপে। শ্রীবিষ্ণু তখন যথারীতি অনন্তশয্যায়। তাঁকে কিঞ্চিৎ বিচলিত বোধ হচ্ছে। প্রণামাদি জানিয়ে নারদ বিষ্ণুকে কারণ জিগ্যেস করলেন। বিষ্ণু বললেন, নারদ, তোমাকে অচিরেই একবার মর্ত্যে যেতে হবে। লক্ষ্মী আজ খুব মনোকষ্টের সঙ্গে বললেন, আগের মতো সেখানে লোকজন আর সন্ধেবেলা ভক্তিভরে তাঁকে ডাকে না। […]

Breaking News

Recent Posts