SKIMS হাসপাতালের মেডিক্যাল সুপার ডাক্তার ফারুক জান জানান, কাদরির শরীরে বুলেটের ক্ষত ছিল। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
চল্লিশের আশপাশে বয়স বাবর কাদরির। আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার পাশাপাশি কাদরি নিয়মিত বিভিন্ন টিভি ডিবেটে অংশ নিতেন একজন প্যানেলিস্ট হিসেবে। যে কারণ টেলিভিশনের বিতর্কে তিনি জনপ্রিয় মুখ। সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক পোস্টে নানা সময় বিতর্কও তৈরি হয়েছে।
আরও পড়ুন: উস্কানি দেওয়ার অভিযোগ, দিল্লি হিংসার চার্জশিটে সলমন খুরশিদ-বৃন্দা কারাতের নাম!
তিন দিন আগে জম্মু-কাশ্মীর পুলিশকে ট্যাগ করে তিনি একটি ট্যুইট করেন। একটি স্ক্রিনশট দিয়ে এক ফেসবুক ইউজারের বিরুদ্ধে পুলিশকে এফআইআর নেওয়ার আর্জি জানান। কাদরির অভিযোগ ছিল, সোশ্যাল মাধ্যমে ওই ব্যক্তি তাঁর নামে ‘মিথ্যে প্রচার’ করছেন।
কাদরির শেষ ট্যুইট ছিল, ‘রাজ্য পুলিশ-প্রশাসনের কাছে আমি আর্জি জানাচ্ছি, শাহ নাজিরের বিরুদ্ধে এফআইআর নেওয়া হোক। উনি আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যে কুত্সা করে বলেছেন, আমি নাকি এজেন্সির হয়ে কাজ করছি। এই অসত্য বক্তব্যের জেরে আমার জীবন হুমকির মধ্যে পড়তে পারে।’
আরও পড়ুন: করোনার উপর আবার ডেঙ্গির থাবা! হাসপাতালে লড়ছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী
এদিন সন্ধ্যায় শ্রীনগরের এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে, রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি। কোনও জঙ্গি সংগঠনও আইনজীবী হত্যার দায় নেয়নি। এই নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় রাজনৈতিক বা সমাজকর্মী খুনে হলেন।
বুধবার রাতেই সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন কাশ্মীরের বডগাম জেলার খাগের ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান, বিজেপি নেতা ভূপিন্দর সিং। দলওয়াশ গ্রামে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন ভূপিন্দর। সরকার তাঁকে দেহরক্ষী দিলেও তিনি পৈতৃক বাড়িতে দেহরক্ষীদের নিয়ে যাননি। সন্ত্রাসবাদী সেই সুযোগেই অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুলি করে হত্যা করেন।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন
