পশ্চিমবঙ্গ ও কলকাতার ২৫ সেপ্টেম্বরের আবহাওয়ার খবর বলছে ভারী বৃষ্টি আসন্ন ,Weather report of Kolkata and West Bengal in Bengali 25 September predicts heavy rain for 5 districts

 উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের পরিস্থিতি

এখনই মিটছে না উত্তরবঙ্গের প্রবল দুর্যোগের পরিস্থিতি। উত্তরবঙ্গের ৫ টি জেলায় প্রবল বর্ষণের সতর্কতা রয়ে যাচ্ছে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 নদীর জল ফুঁসছে

নদীর জল ফুঁসছে

উত্তরবঙ্গের আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে এই বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং-এ ভূমিধসের পরিস্থিতি ভয়াবহ হলে রাস্তায় স্বাভাবিক যান চলাচলে সমস্যা শুরু হতে পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে।

 দক্ষিণবঙ্গের বৃষ্টিচিত্র

দক্ষিণবঙ্গের বৃষ্টিচিত্র

দক্ষিণবঙ্গেরও একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, গুগলি, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়ায় বজ্র বিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে খবর। সেভাবে দক্ষিণবঙ্গে আপাতত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।

 কবে পর্যন্ত চলবে বৃষ্টি?

কবে পর্যন্ত চলবে বৃষ্টি?

জানা যাচ্ছে, আগামী, রবিবার পর্যন্ত বাংলার বুকে অতিভারি বৃষ্টির তেজ থাকবে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টি দাপুটে ইনিংস খেলতে পারে বলে খবর। তবে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে অতিভারি বৃষ্টির পর রবিবার থেকে বর্ষণের পরিমাণ কমতে থাকবে।

তাপমাত্রা আজ

তাপমাত্রা আজ

শহরের তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়ার রিপোর্ট বলছে, এদিন শহরের তাপমাত্রা সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে আজ দিনভর। তবে পুজোর আগে ঘরবন্দি মানুষকে আরও মনমরা করতে পারে মেঘলা আকাশ! শহরের আকাশ এদিন মেঘলা থাকবে বলেই পূর্বাভাস রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Conflict, climate crisis and COVID-19 pose great threats to the health of women and children

Fri Sep 25 , 2020
25 September 2020 – Fragile gains made to advance women and children’s health are threatened by conflict, the climate crisis and COVID-19, according to a new report from Every Woman Every Child. Protect the Progress: Rise, Refocus, Recover, 2020 highlights that since the Every Woman Every Child movement was launched […]

You May Like

Breaking News

Recent Posts