নর্দমা পরিষ্কার করতে গিয়ে ধরা পড়ল দৈত্যাকার ইঁদুর! সাইজ দেখে চোখ ছানাবড়া সবার

নিজস্ব প্রতিবেদন– এত বড় ইঁদুর! সম্ভব নাকি! দূর থেকে দেখে প্রথমে দুহাত দিয়ে প্রথমে চোখ মুছে ফেলেছিলেন সাফাইকর্মীরা। তার পরও তাঁরা যা দেখলেন তাতে হা হয়ে যেতে হয়। একটি দৈত্যাকার ইঁদুর বসে রয়েছে নর্দমার জলের উপর। বিরাট আকারের ইঁদুর। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করেছিল সাফাইকর্মীদের। তবে শেষমেশ সেই ইঁদুরটিকে নর্দমা থেকে টেনে বাইরে আনা হয়। তার পরই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়। দেখতে অবিকল আসল ইঁদুরের মতো হলেও সেটি আদতে আসল নয়। নকল ইঁদুর। তবে দেখে সেটা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। এত অসাধারণ হাতের কাজ।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঘটনা। সেখানেই একটি নিকাশী নালা পরিষ্কার করতে গিয়ে বিশালাকার ইঁদুরটিকে দেখতে পান সাফাইকর্মীরা। এত বড় ইঁদুর দেকে প্রথমে চোখ ছানাবড়া হয়ে যায় সবার। নিকাশী নালা থেকে শেষ পর্যন্ত ইঁদুরটিকে বের করেন তাঁরা। জানা যায়, কাপড় ও তুলো দিয়ে কেউ বা কারা তৈরি করেছিল সেই ইঁদুর। হ্যালোয়েন-এর জন্য সেই দৈত্যাকার ইঁদুর বানানো হয়েছিল। এর পর সেটিকে ফেলে দেওয়া হয়। কোনওভাবে সেই বিরাট ইঁদুর এসে আটকে যায় নর্দমার ওই অংশে। যার জেরে ওই নর্দমার নিকাশী ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছিল। এদিন ২২ টন লিটার বর্জ্য সাফাই করেন সাফাইকর্মীরা।

আরও পড়ুন–  এটা চিনা ভাইরাস, করোনা শুনলে তো মনে হয় ইতালির সুন্দর জায়গার নাম: ট্রাম্প

ইঁদুরটিকে রাস্তার উপর রেখে জল দিয়ে পরিষ্কার করেছেন কর্মীরা। সেই বিরাট ইঁদুর দেখতে ভিড় জমেছে। অনেকেই সেই ইঁদুরের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছন, দেখে বোঝার উপায় নেই যে এটা নকল ইঁদুর। এরই মধ্যে জানা যায়, একজন মহিলা সেই ইঁদুরটি নিজের বলে দাবি করেছেন। ইঁদুরটি তিনি বানিয়েছেন বলে দাবি করেছেন। তিনি আরও জানিয়েছেন, ইঁদুরটি তিনি ফেলেননি। হারিয়ে গিয়েছিল। লোপেজ নামের সেই মহিলা দাবি করেছেন, বছরখানেক আগে বানানো সেই ইঁদুর একদিন নর্দমায় পড়ে যায়। তার পর বৃষ্টির জলে সেটি ভেসে যায়। এর পর তিনি একাধিকবার কর্তৃপক্ষকে নালা পরিষ্কারের আবেদন করলেও কেউ আসেনি। এমনই দাবি করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

9 in 10 Americans Not Immune to COVID

Fri Sep 25 , 2020
By Robin Foster and E.J. MundellHealthDay Reporters THURSDAY, Sept. 24, 2020 The head of the U.S. Centers for Disease Control and Prevention told a Senate committee on Wednesday that 90% of Americans are still at risk of contracting the virus. “The preliminary results in the first round [of a very […]

Breaking News

Recent Posts