Twitter Brutally Trolls Virat Kohli After He Drops Two Easy Catches । বিরাটের ক্যাচ মিস, অন্তঃসত্ত্বা অনুষ্কাকে বিশেষ অনুরোধ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন:  বৃহস্পতিবার আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ৮৩ আর ৮৯ রানে কেএল রাহুলের দুটি ক্যাচই ফেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। কোহলির মতো ফিট, ভাল ফিল্ডারের কাছ থেকে এমনটা হয়তো কেউই আশা করেন নি। কিন্তু রোজ তো আর সবার সমান যায় না। ম্যাচ হেরে নিজের ক্যাচ মিসকেই কাঠগড়ায় তুলেছেন স্বয়ং আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। দিনের শেষে ট্রোলও হন তিনি। ক্যাচ মিস-২, রান-১  এই লিখে কোহলির সমালোচনায় মুখর নেটিজেনরা। কোহলিকে কটাক্ষ করতে এবার স্ত্রী অনুষ্কাকেও টেনে আনলেন ভক্তরা।

আইপিএল শুরুর আগেই ভক্তদের সুখবরটা দিয়েছিলেন বিরাট কোহলি।  নতুন বছরের শুরুতেই বিরাট-অনুষ্কার সংসারে আসছে নতুন অতিথি। আর তাই বিরাটের ক্যাচ মিচের বহর দেখে অন্তঃসত্ত্বা অনুষ্কাকে বিশেষ অনুরোধ জানালেন নেটিজেনরা। যা নিমেষে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে পড়েছে।

 

 

এদিন ফিল্ডিংয়ে জোড়া ক্যাচ হাতছাড়া হওয়ার পর ব্যাট হাতেও ব্যর্থ হন বিরাট কোহলি। পঞ্জাবের ২০৭ রান তাড়া করতে নেমে কোহলি ফেরেন মাত্র ১ রান করে। দু টো ক্যাচ মিসের পর এক রানেই গল্প শেষ ক্যাপ্টেন কোহলির।  যা নিয়েশোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী বিরাটের সমালোচনায় মুখর প্রাক্তন ভারত অধিনায়ক তথা ধারাভাষ্যকার সুনীল গাভাসকরও।

 

আরও পড়ুন –  IPL 2020: এবার ১২ লাখ টাকা জরিমানা বিরাট কোহলির!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Cracked Teeth Another Coronavirus Scourge

Fri Sep 25 , 2020
By Alan MozesHealthDay Reporter THURSDAY, Sept. 24, 2020 (HealthDay News) Dentists are drilling down on another worrying trend related to the coronavirus: more cracked teeth. Like sleepless nights and stomach jitters, teeth grinding is a telltale sign of stress. And the habit — which can damage and break your choppers […]

Breaking News

Recent Posts