বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আর্থিক দুর্নীতি নিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, Bengal governor Jagdeep Dhankhar slams Amit Mitra over busness summit money corruption

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অর্থে দুর্নীতি

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অর্থে দুর্নীতি

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর রাজ্যে বিপুল বিনিয়োগ এসেছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা কোথায় খরচ হল তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য সরকারের কাছে সেই টাকার হিসেব তলব করেছিলেন তিনি।

অমিত মিত্রকে চিঠি

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আর্থিক কেলেঙ্কারি নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে কড়া ভাষায় চিঠি লিখেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই চিঠির কোনও জবাবই অমিত মিত্র দেননি বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। আবার তাই সেই চিঠির ছবি টুইট করে কড়া আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আড়াল করছেন অমিত

আড়াল করছেন অমিত

রাজ্যপাল অভিযোগ করেছেন, অমিত মিত্র মমতা সরকারের দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন। বিশ্ববঙ্গ বািণজ্য সম্মেলনে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আর্থিক লেনদেন নিয়ে স্বচ্ছতা আনতে চাইছেন না তাঁরা।

মুখ্যমন্ত্রীকে চিঠি

মুখ্যমন্ত্রীকে চিঠি

এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু মমতা তার কোনও জবাব দেননি। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ চরমে ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

চিনে ধ্বংস করা হয়েছে হাজার হাজার মসজিদ, ১০ লক্ষ মুসলিমকে 'ধর্মত্যাগ'

Fri Sep 25 , 2020
১৯৬০ সালে সাংস্কৃতিক বিপ্লবের ;জেরে চিনে উত্থান হয় জাতীয়তাবাদী চেতনার। সেই থেকে এখন সর্বনিম্নে ঠেকেছে মুসলিম ঘরের সংখ্যা।  Source link

You May Like

Breaking News

Recent Posts