আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে নাইটরা। অন্যদিকে হায়দরাবাদও আইপিএলে তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছে। আবু ধাবিতে আমিরশাহি আইপিএলে প্রথম জয়ের খোঁজে কলকাতা ও হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে SRH আর আট নম্বরে KKR। সাত বনাম আটের লড়াইয়ে যে জিতবে পয়েন্ট টেবিলে তারাই এগিয়ে যাবে।

ছবি: সংগৃহীত
